চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে দিয়ে পিএসজি থেকে নেইমারকে চায় জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 11, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও রোনালদো ফুটবল মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর আকাশছোঁয়া বেতন নিয়ে দুশ্চিন্তায় কাহিল জুভেন্টাস। বেতন বাঁচাতে পর্তুগিজ ফরোয়ার্ডকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। ইতালিয়ান গণমাধ্যম টুত্তোমার্কাতোওয়েভ অবশ্য অদ্ভুত এক তথ্যই জানাচ্ছে। বলছে রোনালদোকে বিক্রি নয়, পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে অদলবদল করতে চায় তুরিনের ক্লাবটি।

রোনালদোর সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি বাকি থাকলেও সেটি আর বাড়াতে রাজি নয় জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির জন্য রীতিমত মাথাব্যথার কারণ হয়ে উঠেছে পর্তুগিজ মহাতারকার ৩০ মিলিয়ন ইউরো বেতন। রোনালদো বাদে এর অর্ধেক বেতনও কাউকে দেয় না জুভরা।

বেতন কমাতে চুক্তির একবছর আগেই সিআর সেভেনকে বিক্রির পরিকল্পনা জুভদের। করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর মধ্যে হাতেগোনা যে দুই-একটি ক্লাবের সামর্থ্য আছে ৩৫ বছর বয়সী রোনালদোর বেতন পরিশোধের। পিএসজি তার একটি।

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে রাজি করতে অদলবদলের প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। নেইমারকে নিয়ে রোনালদোকে দিতে চায় তারা। পড়ন্ত বয়স হলেও রোনালদোর ফিটনেস এখনো তরুণদের জন্য ঈর্ষণীয়। পিএসজি সে প্রস্তাবটি একেবারে উড়িয়ে দেবে তেমনও ভাবা হচ্ছে না।

জুভদের প্রস্তাবে আবার সহজে রাজি হয়ে যাবে পিএসজি, সেটাও কিন্তু নয়। ইতালিয়ান জায়ান্টদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে নেইমারের বেতনও। প্যারিসের ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তিতে ৩২ মিলিয়ন ইউরো বেতন পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যা রোনালদোর চেয়েও বেশি। নেইমারের সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তির জন্য এরইমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে পিএসজি। সঙ্গে এমবাপে, হুয়ান বারনাত, উইলিয়ান ড্রেক্সলারের সঙ্গেও চলছে বৈঠক।

Tags: লিড স্পোর্টস
Previous Post

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম মারা গেছেন

Next Post

নির্বাচনের এক সপ্তাহ পর ভোট চেয়ে উপহাসের শিকার ট্রাম্পের ছেলে

Next Post
ট্রাম্পের ছেলে নির্বাচনের এক সপ্তাহ পর ভোট চেয়ে উপহাসের শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের এক সপ্তাহ পর ভোট চেয়ে উপহাসের শিকার ট্রাম্পের ছেলে

ভারতের ক্রিকেটার রোহিত শর্মা মাঠে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতকে অধিনায়ক না করলে ভারতের ‘ক্ষতি’ দেখছেন গম্ভীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT