চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মুক্ত নাসির উদ্দিন ইউসুফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 09, নভেম্বর 2020
in বিনোদন
A A
নাসির উদ্দিন ইউসুফের ছবি, পেছনে সাদা পটভূমি, চোখে চশমা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মাসের ৩০ তারিখে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তবে বর্তমানে তিনি করোনা মুক্ত। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী শিমুল ইউসুফ ও মেয়ে এশা ইউসুফ।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির উদ্দিন ইউসুফের করোনা নেগিটিভ আসার খবরটি জানান তারা। মেয়ে এশা ইউসুফ বলেন, বাবার করোনা নেগেটিভ আসলেও পুরোপুরি সুস্থ নন। আরো দুদিন হাসপাতালে থাকতে হবে।

তবে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবরে দেশ-বিদেশের অসংখ্য মানুষ উৎকণ্ঠিত হয়ে নিয়মিত খবর নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, ‘মানুষের ভালোবাসা মানুষকে বাঁচায়, এ সত্য আমরা বিশ্বাস করি।’

দেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতিমান নাম নাসির উদ্দিন ইউসুফ। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি। চলচ্চিত্র নির্মাণেও দারুণ দক্ষতা দেখিয়েছেন। ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। তার নির্মাণে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আলফা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত হয়।

করোনার শুরু থেকেই ব্যক্তি উদ্যোগ ও থিয়েটারের পক্ষ থেকে রাজধানীসহ দেশব্যাপী অসচ্ছ্বল মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় নাসির উদ্দিন ইউসুফকে।

Tags: আলফাইমপ্রেসএশা ইউসুফকরোনাঢাকা থিয়েটারনাট্য নির্মাতানাসির উদ্দিন ইউসুফনির্মাতালিড বিনোদনশিমুল ইউসুফ
Previous Post

রজনীকান্তের বায়োপিকে ধানুশ?

Next Post

চট্টগ্রামে আগুনে গৃহবধূর মৃত্যু, দগ্ধ ৮

Next Post
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আগুনে গৃহবধূর মৃত্যু, দগ্ধ ৮

সাকিব আল হাসান ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, হাসিমুখে ক্যাপ ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT