চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেভাডায় এগিয়ে বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 06, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেনের নির্বাচনী প্রচার সভায় বক্তা হিসেবে উপস্থিত তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেভাডা অঙ্গরাজ্যে এখন পযর্ন্ত পরিস্কারভাবে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

অন্যদিকে পূর্বের রাজ্য জর্জিয়ায় হাড্ডাহাডি লড়াইয়ে সমান অবস্থানে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

শুক্রবার বাংলাদেশ সময় সোয়া দুইটায় এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।

এখন পযর্ন্ত নেভাডায় ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।

সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে যখন ৭৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল তখনও সাত হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বাইডেন।

নেভাডায় আর প্রায় দুই লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেভাডার ৬টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবে বাইডেন।

অন্যদিকে, ১৬টি ইলেকটোরাল ভোট থাকা পূর্বের রাজ্য জর্জিয়ায় হাড্ডাহাডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যে।এখন পযর্ন্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পের দখলে ৪৯ দশমিক ৪ শতাংশ ও বাইডেনের দখলে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট রয়েছে।

দ্য হিলের এক প্রতিবেদন থেকে জোনা যায়, নেভাডা অঙ্গরাজ্যে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সমর্থকরা এবার ৩ সহস্রাধিক ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।

দ্য হিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে নেভাডা রিপাবলিকান পার্টি একটি সুপারিশ পাঠিয়েছে, যেখানে নির্বাচন কারচুপির অন্তত ৩ হাজার ৬২টি ঘটনা তুলে ধরা হয়েছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। সেই হিসেবে নেভাদার ৬ ইলেকটোরাল ভোট পেলেই বাইডেন ২৭০ ইলেকটোরাল ভোটের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে ফেলবেন।

Tags: জো বাইডেন
Previous Post

আমাদের গণতন্ত্র কেউ কখনও কেড়ে নিতে পারবে না: বাইডেন

Next Post

প্লাজমা পাওয়া গেছে, অপূর্বর শারীরিক অবস্থা স্থিতিশীল

Next Post
আধুনিক পোশাক পরা যুবক ব্যক্তি সানগ্লাসে, প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাজমা পাওয়া গেছে, অপূর্বর শারীরিক অবস্থা স্থিতিশীল

অস্ট্রেলীয় ক্রিকেটার মাঠে জোশে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ‘ঘরের ছেলে’ হয়ে গেলেন মরকেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT