চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের গণতন্ত্র কেউ কখনও কেড়ে নিতে পারবে না: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 06, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা তা কখনো কেউ কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে থাকা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।

শুক্রবার এক টুইট বার্তায় জো বাইডেন এমন মন্তব্য করেন।

তিনি এমন সময় এই টুইট করেন যখন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে চলমান ভোট গণনা বন্ধের হুমকি দিয়ে চলেছেন। এমনকি তিনি ভোট গণনা বন্ধে আদালতেও গিয়েছেন।

জো বাইডেন টুইটে বলেন, ‘আমাদের গণতন্ত্রকে কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। শুধু এখন বলে কথা নয়, কখনোই তা পারবে না। আমেরিকা এই পর্যায়ে আসতে অনেক যুদ্ধ করেছে, অনেক সহ্য করেছে’।

নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৬৪ টি। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। বাইডেন এগিয়ে আছেন ৫০ ভোটে। আর মাত্র ৬টি ভোট পেলে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের ৫৩৮টি ইলেকটোরাল ভোট থেকে যিনি ২৭০ ভোট পান, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Tags: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
Previous Post

সিনেপ্লেক্সের পর্দায় ঢাকা অ্যাটাক, কৃষ্ণপক্ষ ও দেবী

Next Post

নেভাডায় এগিয়ে বাইডেন

Next Post
বাইডেনের নির্বাচনী প্রচার সভায় বক্তা হিসেবে উপস্থিত তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেভাডায় এগিয়ে বাইডেন

আধুনিক পোশাক পরা যুবক ব্যক্তি সানগ্লাসে, প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাজমা পাওয়া গেছে, অপূর্বর শারীরিক অবস্থা স্থিতিশীল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT