চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুস্বর মঞ্চে নিয়ে আসছে ‘মূল্য অমূল্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 04, নভেম্বর 2020
in বিনোদন
A A
নাট্যশিল্পীরা অনুশীলন করছে, সেটে বিভিন্ন আসবাবপত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্যনির্ভর নাট্যদল ‘অনুস্বর’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায় এবং রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী।

আগামি শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে নাটকটি দেখবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকে।

পরদিন শনিবার নাটকটির দ্বিতীয় প্রদর্শনী টিকেটের বিনিময়ে সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীরা অগ্রিম টিকেটও নিতে পারবেন।

অনুস্বর নাট্যদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকের বিষয়ে বলা হয়েছে, মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙ্গে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। যেখানে বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যত নিয়ে টানাপোড়েন।

দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে। সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হারা-জেতার, নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য?

এই নাটকের মাধ্যমে অনেক বছর পর মঞ্চের নতুন নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। এছাড়া অভিনয় করবেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, সাইফ সুমন, এস. আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ, আলো পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহ সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা, দৃশ্যশিল্প ও পোস্টার পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক নিয়ন্ত্রণে অনীক রহমান, শব্দ নিয়ন্ত্রণে সরকার জামান, আবীর সায়েম এবং রূপসজ্জায় রয়েছেন জনি সেন। এছাড়া মিলনায়তন ব্যবস্থাপক: পিয়ার মোহাম্মদ, মঞ্চ ব্যবস্থাপক: এস আর সম্পদ, সহকারি মঞ্চ ব্যবস্থাপক: মাজেদুল মিঠু, প্রযোজনা অধিকর্তা: প্রশান্ত হালদার।

Tags: অনুস্বরমঞ্চলিড বিনোদন
Previous Post

আইসিইউতে অপূর্ব, তবে অবস্থা ভালোর দিকে

Next Post

মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট

Next Post
মিন্নি হাইকোর্টে উপস্থিত, আপিল শুনানির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট

অ্যান্ট গ্রুপের ৩৫ মিলিয়ন ডলারের আইপিও স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT