চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 03, নভেম্বর 2020
in বিনোদন
A A
প্রযোজক নাসিরউদ্দিন দিলু চেয়ারিং টেবিলের সামনে বসে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির সাবেক নেতা ও সেন্সর বোর্ড সদস্য নাসিরউদ্দিন দিলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাসিরউদ্দিন দিলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তিনদিন আগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন নাসিরউদ্দিন দিলু।

তিনি জানান, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা বিবেচনা করে প্রযোজক নেতা দিলুকে আইসিইউ তে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

দুইবার প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ছিলেন নাসিরউদ্দিন দিলু, দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ১৫টির বেশি ছবি প্রযোজনা করেন নাসিরউদ্দিন দিলু। প্রথম প্রযোজিত ছবি ‘পাগলা রাজা’।

সবচেয়ে ব্যবসাসফল প্রযোজিত ছবি আলমগীরকে নিয়ে বানানো ‘আমি সেই মেয়ে’। এছাড়াও তার প্রযোজিত ছবিগুলোর মধ্যে সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা মহান এর মতো ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Tags: প্রযোজকফাঁসির আসামিভালোবাসালিড বিনোদনসভাপতিসাহস
Previous Post

বিহারে দ্বিতীয় দফায় ৯৪ আসনে চলছে ভোটগ্রহণ

Next Post

শুক্রবার দেশে ফিরছেন সাকিব

Next Post
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরছেন, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশে ফিরছেন সাকিব

নদীতে মাছ ধরা জেলেরা, মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষ, আবার মাছ ধরবে জেলেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT