চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কার্যকর বিসিটিআই রূপরেখা’ প্রণয়নে ৯ দফা দাবি উত্থাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 04, নভেম্বর 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর কর্মসূচি ও আখেরি মোনাজাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থধারার চলচ্চিত্র সংস্কৃতি রক্ষায় ‘কার্যকর বিসিটিআই রূপরেখা’ প্রণয়নে সম্প্রতি অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বিসিটিআই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন পরিষদ’। অবস্থান কর্মসূচিতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়।

প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনায় গড়ে ওঠা চলচ্চিত্র শিল্পের একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিসিটিআই ইতোমধ্যে সাত (৭) বছর পূর্ণ করেছে। এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনামের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এবং করছে। কিন্তু প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও প্রশাসনিক নানাবিধ জটিলতার দরুন সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটি খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন বিসিটিআই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন পরিষদ।

এ নিয়ে গত রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ৯ দফা দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট (বিসিটিআই) কে একটি আধুনিক ও কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৯ দফা প্রস্তাবনা:

১) প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/মহাপরিচালক ও গভর্নিং বডির সভাপ্রধান/চেয়ারপার্সন হিসেবে চলচ্চিত্র/ টেলিভিশন মাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিত্বকে দায়িত্ব দেয়া। এবং দায়িত্বের মেয়াদকাল ন্যুনতম ২ বছর করা।

২) কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে একটি একাডেমিক কাউন্সিল গঠন করা, যার অধীনে বিষয়ভিত্তিক গবেষণা ও সেমিনার অন্তর্ভুক্তি সহযোগে একটি মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন হবে।

৩) বর্তমান ডিপ্লোমা ডিগ্রির (২ বছর মেয়াদী কোর্স) সনদ বাতিল করে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা।

৪) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট (বিসিটিআই) এর জন্য বরাদ্দকৃত জায়গায় নিজস্ব ভবন নির্মাণের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং স্থায়ী জনবল নিয়োগ দেয়া।

৫) বর্তমান প্রণিধানমালার কিছু ধারায় সংশোধনীসাপেক্ষে শিক্ষক হিসেবে চিফ ইন্সট্রাক্টর, সিনিয়র ইন্সট্রাক্টর পদের স্থলে প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের অন্তর্ভুক্তি করা। এবং চলচ্চিত্র বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে বিষয়ভিত্তিক অভিজ্ঞদের বয়সসীমা শিথিল রেখে শিক্ষক ও কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বিসিটিআই’র মেধাবী নির্মাতা/ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া।

৬) চলমান শিক্ষা কোর্সের (২ বছর মেয়াদী) সমাপনী চলচ্চিত্র নির্মাণের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ন্যুনতম বাজেট ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ টাকা) নির্ধারণ করা।

৭) চলচ্চিত্র শিল্পের ও নির্মাণ মানের উৎকর্ষ বিবেচনায় বিসিটিআই শিক্ষার্থীদের সাথে বিশ্বের প্রতিষ্ঠিত চলচ্চিত্র স্টুডিও, ইন্সটিটিউট, একাডেমি প্রভৃতি সাথে শিক্ষা বিনিময় এবং সরকারিভাবে স্কলারশিপের ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ভারত, হাঙ্গেরি, রাশিয়া, তুরস্ক, ইরান, কোরিয়া, জাপান ও চীনের সরকারি চলচ্চিত্র স্টুডিও/ ইন্সটিটিউট সমূহকে অগ্রাধিকারভিত্তিতে বিবেচনায় রাখা।

৮) বিসিটিআই’র কোর্স (২ বছর মেয়াদী) সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ দেয়া। এবং প্রতিবছর এই প্রতিষ্ঠানের আয়োজনে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করা।

৯) একাডেমিক কাউন্সিল ও গভর্নিং বডিতে বর্তমান/চলমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্ব করার ব্যবস্থা রাখা। এবং বর্তমান প্রণিধানমালায় শিক্ষার্থীদের চলচ্চিত্র সংসদ গঠন কার্যক্রম ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী/ নির্মাতাদের কল্যাণে এককালীন তহবিলের বিধান রাখা।

Previous Post

ছয় মাস পর একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

Next Post

ঋত্বিক ঘটক: এক ক্ষ্যাপাটে আত্মার নাম

Next Post

ঋত্বিক ঘটক: এক ক্ষ্যাপাটে আত্মার নাম

জনি ডেপের ক্যারিয়ার শেষ?. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের ক্যারিয়ার শেষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT