চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ভুল থেকে রোহিতকে শিক্ষা নিতে বললেন শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 01, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সঙ্গে রোহিত শর্মার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলে ফিরলে বড় রকমের চোটে পড়তে পারেন, রোহিত শর্মার মেডিকেল রিপোর্ট দেখে এমন হুঁশিয়ারি রবি শাস্ত্রীর। তাই জাতীয় দলে ফেরার ব্যাপারে ডানহাতি ব্যাটসম্যানকে তাড়াহুড়ো করতে নিষেধ করে দিয়েছেন ভারতের কোচ।

চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন ঠিকই, যদিও জাতীয় দলে খেলার মতো পুরোপুরি ফিট নন। সেজন্য তাকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখেননি নির্বাচকরা।

আইপিএলে খেলছেন অথচ অস্ট্রেলিয়া সফরে জায়গা পাননি বলে নির্বাচকদের সমালোচনায় বিদ্ধ করছেন রোহিত ভক্তরা। সুনীল গাভাস্কার, বীরেন্দ্রর শেবাগের মতো সাবেকরাও দাবি তুলেছেন রোহিতের বাদ পড়ার বিষয়টি পরিষ্কার করার জন্য।

সেটি নিয়ে মুখ খুলেছেন শাস্ত্রী। রোহিতের বাদ পড়ার পেছনে তার হাত নেই বলেই টাইমস নাউয়ের কাছে দাবি করেছেন। আবার নির্বাচকদের সিদ্ধান্ত সঠিক বলেও মত দিয়েছেন।

‘বিষয়টা মেডিকেল টিম দেখভাল করছে। আমরা এতে জড়াতে চাচ্ছি না। তারা নির্বাচকদের কাছে রিপোর্ট দিয়েছে, নির্বাচকরা তাদের কাজ করেছেন।’

‘আমার কিছু বলার নেই, নির্বাচক দলের অংশও নই। যতটুকু জানি রোহিত নিজেকে নিজে চোটে ফেলার ঝুঁকিতে আছে।’

হতাশাগ্রস্ত রোহিতকে তার নিজের ভুল না করার পরামর্শও দিয়েছেন শাস্ত্রী, ‘একজন খেলোয়াড়ের জীবনে চোটের চেয়ে হতাশাজনক আর কিছু নেই। কখনো কখনো আপনি চাইবেন দ্রুত দলে থেকে বেড়িয়ে আরও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে।’

‘আমি আমার নিজের ক্যারিয়ার ছুঁড়ে ফেলেছিলাম। ১৯৯১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজের ক্যারিয়ার শেষ করে দিয়েছি। সেসময় যদি সেই সফরে না গিয়ে ৩-৪ মাস বিশ্রাম নিতে পারতাম, আমার ক্যারিয়ারটা আরও পাঁচ বছর লম্বা হতো।’

‘নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। চিকিৎসকরা আমাকে বলেছিলেন না যেতে। লোভে পড়ে গিয়েছিলাম। তখন দারুণ ফর্মে ছিলাম, তাই খুব দ্রুত ফিরতে চাইছিলাম। আশা করবো রোহিত আর ইশান্ত শর্মা এই ভুল করবে না ’

Tags: অস্ট্রেলিয়া-ভারত সিরিজরোহিতলিড স্পোর্টসশাস্ত্রী
Previous Post

কানাডায় দুইজনকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

Next Post

বার বার পরীক্ষায় ফেল করার ফল বিয়ে!

Next Post
সুন্দর দম্পতি বিয়ের পোশাকে, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার বার পরীক্ষায় ফেল করার ফল বিয়ে!

সাদা ভবন ও আকাশের সাথে আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৯ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে 'ভূতাপেক্ষ' পদমর্যাদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT