চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড সিনেমার যেসব অ্যাকশন দৃশ্যে অসহায় বিজ্ঞান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 30, অক্টোবর 2020
in বিনোদন
A A
বলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যের ছবি, বিভিন্ন চরিত্রের অ্যাকশন পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড মানেই সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে প্রেম-ভালোবাসার গল্প। পাশাপাশি নাচ ও গানের ব্যাপারটা যেন এক অন্য মাত্রার আকর্ষণ! তবে বর্তমান সময়ে অ্যাকশনের দিক থেকেও অনেক এগিয়ে বলিউড সিনেমা। যদিওবা অনেক সময় এই অ্যাকশনকে অতিরঞ্জিত করতে গিয়ে অবাস্তব ও অবৈজ্ঞানিক সব দৃশ্য দেখানো হয় পর্দায়। যা দর্শকদের কাছেও খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চলুন এক নজরে জেনে আসি এমনই কিছু বলিউড সিনেমার নাম এবং সিনেমাগুলোর সেই সব দৃশ্য সম্পর্কে:

টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি থ্রি’ সিনেমা
ভারতে করোনা সংক্রমণ শুরুর আগেই চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ অভিনীত অন্যতম অ্যাকশনধর্মী সিনেমা ‘বাঘি থ্রি’। তবে ছবিটি মুক্তির আগে এর অ্যাকশনের দৃশ্য নিয়ে যতটা মাতামাতি হয়েছিল তার অনেকটাই ছবিটি পর্দায় দর্শকরা দেখার পর অবাস্তব মনে করেছেন। যা দর্শকদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। বিশেষ করে সেই দৃশ্যটি যেখানে দেখা যায় তিনটি হেলিকপ্টার এবং বিশাল আকৃতির বড় বড় ট্যাঙ্ক গুলোকেও কতটা সহজে ধ্বংস করে ফেলছে ছবির নায়ক টাইগার! যেন এসব কিছু তার বাম হাতের খেলা।

বাতাসে ভাসমান অবস্থায় পঙ্কজ কাপুরের উড়ে আসা
নিশ্চয় বুঝতে পারছেন কোন সিনেমার কোন দৃশ্যের কথা বলছি! হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমাটির কথা। যেখানে সাইকেল রেসিংয়ের সময় দেখা গিয়েছিল সাইকেলের ব্রেক চেপেই বেশ কিছুটা বাতাসে ভাসমান অবস্থা ছিল পঙ্কজ কাপুর। যা দর্শকদের অনেকের কাছেই বেশ হাস্যকর মনে হয়েছিল।

‘রেস টু’ সিনেমায় বিমান থেকে গাড়ি নিয়ে সাইফ আলী খানের অবতরণ করা
‘রেস টু’ সিনেমার একদম শেষের দিকে একটি দৃশ্য নিশ্চয় দর্শকদের মনে আছে যেখানে দেখা গিয়েছিল কীভাবে ধ্বংসের মুখে পড়া একটি বিমান থেকে গাড়ি নিয়ে মাঝ আকাশে অবতরণ করেছিলেন সাইফ আলী খান এবং দীপিকা পাডুকোন। যদিও গাড়িটির চার ধারে চারটি প্যারাস্যুট ছিল। তারপরে ব্যাপারটা কোনোভাবে যৌক্তিক না যে শুধুমাত্র প্যারাস্যুটের সাহায্যে এত ভারী একটি গাড়ি মাঝ আকাশে অবতরণ করতে পারবে।

অজয় দেবগণের ‘সিংহাম’ ছবিতে অ্যাকশন
অ্যাকশনের দিক থেকে বলিউড সিনেমার থেকেও অনেক বেশি এগিয়ে ভারতীয় দক্ষিণী সিনেমাগুলো। তবে অজয় দেবগণ অভিনীত ‘সিংহাম’ ছবিটির কথাই যদি বলতে হয় তবে সেখানেও দক্ষিণী সিনেমার অ্যাকশনের নানান ধাঁচ পাওয়া যায়। ‘সিংহাম’ এর অ্যাকশনের অধিকাংশ দৃশ্যই খুব অবাস্তব।

‘রেস থ্রি’ ছবিতে সালমানের ব্যবহৃত রকেট লান্সার
‘রেস থ্রি’ ছবিটিতে সালমান খান ব্যবহৃত রকেট লান্সারটি নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। কেননা তিনি যখন রকেটটি ব্যবহার করে দুইটি গাড়ি ধ্বংস করেছিলেন তখন কোন সুইচ কিংবা অন্য কিছুই প্রেস করেননি। যা সিনেমা বিশ্লেষক সহ দর্শকদের কাছেও প্রচণ্ড অবাস্তব একটি বিষয় মনে হয়েছে।

Tags: অ্যাকশনটাইগার শ্রফবলিউডবাঘি ৩বাঘি-থ্রিলিড বিনোদনসাইফ আলীসালমান খানসিনেমা
Previous Post

‘ঊনপঞ্চাশ বাতাস দিয়ে আমি একটা দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছি’

Next Post

কাশ্মীরে বিজেপির ৩ যুব নেতাকে গুলি করে হত্যা

Next Post
বিজেপি যুব নেতাদের হত্যার প্রতিবাদে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে বিজেপির ৩ যুব নেতাকে গুলি করে হত্যা

নাটক ও সিনেমায় ‘কবুল’ নিষিদ্ধের নোটিশের ছবি, সংশ্লিষ্টরা বলছেন অযৌক্তিক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক-সিনেমায় ‘কবুল’ নিষিদ্ধের নোটিশ: সংশ্লিষ্টরা বলছেন অযৌক্তিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT