চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের হিজাব, পুরুষের টাখনুর ওপর পোশাক পরতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 29, অক্টোবর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হিজাব ও পোশাক পরিধান নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল বিজ্ঞপ্তি

অফিস চলাকালীন মুসলিম নারীদেরকে হিজাব এবং পুরুষদেরকে টাখনুর ওপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এ নির্দেশনা দেন। তবে এটা সরকারি বিধি অনুযায়ী নয় বরং অফিসের কর্মচারীদের মধ্যে ধর্মীয় অনুশাসনের চর্চা করতেই এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘অত্র ইন্সটিটিউটের সকল কর্মকর্তা কর্মচারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হিজাব ও পোশাক পরিধান নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
মূল বিজ্ঞপ্তি

সরকারি চাকুরিবিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা অথবা সরকারি কোনও বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা- এমন প্রশ্ন করলে ডা. মুহাম্মদ আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ‘ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। টাখনুর উপরে যদি পুরুষ কাপড় পরে তাহলে তার কোনও গুনাহ নাই, টাখনুর নিচে পরলে সে কবিরা গুনাহ করলো। একইভাবে নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাখনুর নিচে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে না। এই জিনিসটা আমাদের দেশে উঠে গেছে।’

প্রতিষ্ঠান পরিচালক হিসেবে এ বিজ্ঞপ্তি দিতে পারেন কিনা অথবা এটা কোনও সরকারি নির্দেশ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার অফিসের জন্য নির্দেশ দিয়েছি। আমার অফিসে এভাবে সজ্জিত হলে আমার কাছে ভালো লাগবে।’

Tags: জনস্বাস্থ্য ইনস্টিটিউট
Previous Post

কৃষক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ ও পাঠাগার করছেন ছাত্রলীগ নেতা

Next Post
ছাত্রলীগ নেতা সাঁতার প্রশিক্ষণ ও পাঠাগার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ ও পাঠাগার করছেন ছাত্রলীগ নেতা

Legal notice sign with scales of justice symbol in Bengali context. Channel i News - চ্যানেল আই নিউজ

বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT