চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন-তখন অবসরে যাচ্ছেন না গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 27, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স চলছে ৪১। সেজন্যও থামা-থামির কোনো চিন্তা নেই জানাচ্ছেন ক্রিস গেইল। হুটহাট করে অবসরে যাবেন না বলেই আইপিএল সতীর্থ মনদ্বীপ সিংকে সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব।

সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব। ২৯ বলে ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন বাঁহাতি তারকা। ৫৬ বলে ৬৬ রানের ইনিংসে অপরাজিত থেকেছেন গত শুক্রবার বাবা হারানো মনদ্বীপ সিং। দুজনের ব্যাটিংয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারে উঠে গেছে পাঞ্জাব।

ম্যাচ শেষে ব্যাট রেখে দুজনেই হাতে তুলে নিয়েছিলেন মাইক। সেখানে গেইলকে মনদ্বীপ অনুরোধ করেছিলেন কখনোই যেন অবসর না নেন। জবাবে হেসে গেইলের উত্তর, ‘বলুন তো কী বলবো? আচ্ছা যান, অবসরের সিদ্ধান্ত বাতিল। দ্রুতই অবসর নিচ্ছি না।’

আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় মনদ্বীপকে নিয়েও। গত শুক্রবার বাবাকে হারিয়েছেন। সোমবার খেলেছেন অপরাজিত এক ইনিংস। ম্যাচে ফিফটির পর আকাশের দিকে মাথা উঁচিয়ে বাবাকে ফিফটি উৎসর্গ করেছেন। ম্যাচশেষে বলেছেন বাবার ইচ্ছাটাই পূরণ করা ছিল আসল উদ্দেশ্য।

‘বাবা সবসময় আমাকে বলতেন, তোমার প্রতি ম্যাচেই নটআউট থাকা উচিত। এ জিনিসটাই আজকে করতে চেয়েছি। এমনকি ম্যাচের আগেও লোকেশ রাহুলকে বলছিলাম, আমাকে আমার খেলাটা খেলতে দেয়া হোক। হয়তো প্রথমে কিছু বল নেবো, তবে দলের জন্য ম্যাচ ঠিকই জেতাতে পারব। আমি মনে করি, বাবা এখন থাকলে অনেক খুশি হতেন, আমি ম্যাচ শেষ করতে পেরেছি দেখে।’

Tags: আইপিএল-২০২০কিংস ইলেভেন পাঞ্জাবক্রিস গেইললিড স্পোর্টস
Previous Post

একটি দিনের অপেক্ষা, বৃহস্পতিবার সাকিবের ‘মুক্তি’

Next Post

সড়ক নির্মাণে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ বা কালভার্টের ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক নির্মাণে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ বা কালভার্টের ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

অভিনেত্রী এক নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ঊনপঞ্চাশ বাতাস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT