চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় হাইকোর্টের আদেশ, রাতেই দুই বোন বাবার বাড়িতে

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:41 অপরাহ্ন 26, অক্টোবর 2020
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার হাইকোর্ট ভবনের দৃশ্য, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিনের সন্ধ্যায় হাইকোর্টের দেয়া এক স্বপ্রণোদিত আদেশের পর পর্যাপ্ত নিরাপত্তাসহ রাতেই বাবার গুলশানের বাড়িতে উঠতে পারলেন দুই বোন।

প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা তাদের বাবার গুলশানের বাড়িতে ঢুকতে পারছেনা জেনে সোমবার সন্ধ‌্যায় এবিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ।

আদালত তার আদেশে, অনতিবিলম্বে পুলিশ প্রহরায় তাদের বাড়িতে প্রবেশের ব্যবস্থা করতে গুলশান থানার ওসির প্রতি নির্দেশ দেন। এছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ওই বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশ মোতেয়েন করে দুই বোনকে নিরাপত্তা দিতে বলা হয়। সেই সাথে ১ নভেম্বর সকাল সাড়ে দশটায় ওই দুই বোন ও আঞ্জু কাপুরকে সহ গুলশান থানার ওসিকে হাইকোর্টে উপস্থিত হতে বলা হয়। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এদিকে মুশফিকা ও মোবাশ্বেরাকে পর্যাপ্ত নিরাপত্তাসহ তাদের বাবার বাড়িতে ওঠিয়ে দিয়ে হাইকোর্টের আদেশ প্রতিপালনের বিষয়টি রাত ৯ টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রাহমানকে গুলশান থানার ওসি অবগত করেন।

রাজধানীর গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কে প্রায় ১০ কাঠা জমির ওপর বাড়ি। এ বাড়ির গৃহকর্তা মোস্তফা জগলুল ওয়াহিদ গত ১০ অক্টোবর মারা যান। এরপরই বাড়ির মালিকানা নিয়ে বিরোধের শুরু। প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় পাইলট ছিলেন। যে জমির ওপর তার বাড়িটি, সেটি তার মায়ের ছিল। আর এই বাড়িটির পেছনে তার ভাইবোনদের প্লট রয়েছে। ভাইবোনদের মধ্যে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া কেউ এখন দেশে নেই। বাবার বাড়িতে ঢুকতে না পারার বিষয়ে মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা গণমাধ্যমকে জানান, ‘গত শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত তারা ওই বাড়ির সামনে ছিলেন।বাড়িতে ঢোকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন।

এই দুই বোন গণমাধ্যমকে জানান, ‘তাদের জন্ম ও শৈশবের বড় অংশ এই বাড়িতে কেটেছে। ২০০৫ সালে তাদের মা–বাবার বিচ্ছেদ হয়। পরে তারা কখনো মায়ের সঙ্গে, কখনো বাবার সঙ্গে থাকতেন। ২০১৩ সালে মুশফিকা উচ্চতর লেখাপড়ার জন্য দেশ ছাড়েন। পরবর্তী ছয় বছর তিনি এই বাসায় অনিয়মিত হয়ে পড়েন। আর ছোট বোন মোবাশ্বেরা বিয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যান। আমারা বাইরে থাকা অবস্থায় বাবা বলেছিলেন, আঞ্জু কাপুর নামের একজন সেবিকা তাকে দেখাশোনা করছেন। পরে আঞ্জু কাপুর নিজেকে তাদের বাবার স্ত্রী বলে দাবি করেন। তিনি একাই এখন এই বাড়ির ভোগদখল করছেন। তিনি কিছুতেই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না।’

অন্যদিকে, প্রয়াত মোস্তফা জগলুলের ছোটবেলার বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওয়াজিউল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বেঙ্গালুরুর মেয়ে (তখন ঢাকায় থাকতেন) আঞ্জু কাপুরের সাথে মোস্তফা জগলুলের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়। ২০১৬ সালে মোস্তফা জগলুল অছিয়ত করেন, তাঁর স্ত্রী আঞ্জু কাপুর সম্পত্তির এক-তৃতীয়াংশ পাবেন। আঞ্জু কাপুরকে তিনি এখন আইনগত সহযোগিতা দিচ্ছেন।’

Tags: গুলশানবোনহাইকোর্ট
Previous Post

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Next Post

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা: টাঙ্গাইল থেকে একজন গ্রেপ্তার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা: টাঙ্গাইল থেকে একজন গ্রেপ্তার

বরগুনা-রিফাত হত্যা-মাদক

রিফাত শরীফ হত্যা: অপ্রাপ্তবয়স্ক আসামীদের রায় আজ মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT