চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় আছেন কৌন বনেগা ক্রোড়পতি জয়ীরা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 26, অক্টোবর 2020
in বিনোদন
A A
কৌন বনেগা ক্রোড়পতি জয়ীদের সঙ্গে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কোটি রুপি জয় করে খবরের শিরোনামে স্থান করে নেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিজয়ীরা। কিন্তু এরপর তারা কোথায় যান, কী করেন, অর্থগুলোকে কীভাবে কাজে লাগান, তা থেকে যায় অজানা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রতিযোগিতার জয়ীরা কোথায় আছেন, তা নিয়ে সাজানো হয়েছে এই ফিচার:

সিজন ১১
সানোজ রাজ: গত সিজনে বেশ কয়েকজন ব্যক্তি জিতে নিয়েছিলেন কোটি রুপি। প্রথমে জিতেছেন সানোজ রাজ। বর্তমানে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

ববিতা টেড: কোটিপতি হওয়ার পরেও ববিতা টেড নিজের স্কুলের বাবুর্চি হিসেবে কাজ করছেন। আর পুরস্কারের অর্থ কাজে লাগিয়েছেন ব্যবসায়।

গৌতম কুমার ঝা: বিহারের গৌতম কুমার ঝাঁ পেশায় রেলওয়ের ইঞ্জিনিয়ার। পুরষ্কারের অর্থ দিয়ে তিনি পাটনায় বাড়ি তৈরির পরিকল্পনা করছেন।

অজিত কুমার: হাজিপুরের অজিত কুমার জেলের সুপারিন্টেনডেন্ট পদে চাকরি পেয়েছেন। পুরষ্কারের অর্থ দিয়ে তিনি মানুষকে সহযোগিতা করতে চান।

 সিজন ১০
বিনীতা জৈন: আসামের বিনীতা ১ কোটি টাকা জিতেছেন। তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করছেন। সন্তানদের ভবিষ্যতের জন্য পুরষ্কারে জেতা অর্থ কাজে লাগাচ্ছেন তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সিজন ৯’ এর অনামিকা মজুমদার

সিজন ৯
অনামিকা মজুমদার: জমশেদপুরের অনামিকা একজন সমাজ কর্মী। তিনি নিজের এনজিওর কাজে লাগিয়েছেন পুরষ্কারে জেতা অর্থ।

সিজন ৮
অচিন এবং সার্থক নারুলা: সিজন ৮-এ দুই ভাই জিতেছিলেন ৭ কোটি রুপি। দিল্লীর এই দুই ভাই পুরস্কারে জেতা অর্থ তাদের মায়ের ক্যানসারের চিকিৎসায় কাজে লাগিয়েছেন। বর্তমানে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন।

মেঘনা পাতিল: ক্যানসার জয়ী মেঘনা ১ কোটি রুপি জিতেছিলেন। এরপরে এই অর্থ তিনি কীভাবে খরচ করেছেন সেই ব্যাপারে আর জানা যায়নি।

সিজন ৭
তাজ মোহাম্মদ রংরেজ: পেশায় শিক্ষক তাজ। ৭ কোটি রুপি জিতে তিনি মেয়ের চোখের চিকিৎসা করিয়েছেন এবং বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও দুইজন এতিম মেয়ের বিয়ে দিয়েছেন তিনি।

ফিরোজ ফাতিমা: ১ কোটি রুপি জিতেছিলেন ফিরোজ ফাতিমা। পুরষ্কারে জেতা অর্থ তিনি পরিবারের ঋণ শোধ করতে এবং বাবার চিকিৎসায় কাজে লাগিয়েছেন।

সিজন ৬
সানমিত কৌর সোনি: সানমিত প্রথম নারী হিসেবে কেবিসিতে ৫ কোটি রুপি জিতে রেকর্ড গড়েছিলেন। তিনি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন পুরষ্কারের অর্থ দিয়ে।

মনোজ কুমার রাইনা: ১ কোটি রুপি জয়ী মনোজ ভারতের রেলওয়ের কর্মী। তিনি কাশ্মীরে বাড়ি তৈরির পরিকল্পনা করছেন।

‘সিজন-৫’ এর সুশীল কুমার

সিজন ৫
সুশীল কুমার: বিহারের সুশীল কুমার জিতেছিলেন ৫ কোটি রুপি। পেশায় শিক্ষক তিনি। পরিবেশ বাঁচানোর আন্দোলনের সাথে যুক্ত আছেন। হঠাৎ করে পেয়ে যাওয়া অর্থ এবং জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি।

অনিল কুমার সিনহা: কলকাতার ব্যাঙ্ক কর্মকর্তা অনিল কুমার সিনহা জিতেছিলেন ১ কোটি রুপি। গত বছর তিনি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে তিনি শিক্ষামূলক ভিডিও শেয়ার করেছেন দুটি।

সিজন ৪
রাহাত তাসলিম: মধ্যবিত্ত মুসলিম পরিবারের রাহাত তাসলিম ভাগ্য বদলাতে কেবিসিতে এসেছিলেন। জিতেছেন ১ কোটি রুপি। পরিবারের চাপে কমবয়সেই তাকে বিয়ের পিড়িতে বসতে হয়। এরপর তিনি নিজের এলাকায় একটি গার্মেন্টস ব্যবসা শুরু করেন।

সিজন ২
ব্রজেশ দুবে: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্রজেশ ১ কোটি রুপি জিতেছিলেন। সাম্প্রতিক ফেসবুক পোস্টে দেখা যায় জীবনটা বেশ উপভোগ করছেন তিনি।

সিজন ১
হর্ষবর্ধন নওয়াথে: কেবিসির প্রথম কোটিপতি হর্ষবর্ধন। পুরস্কার জেতার পরে তিনি যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন। ফিরে এসে বিয়ে করেছেন। বর্তমানে এমএনসির উচ্চপদে কর্মরত আছেন।

Tags: অমিতাভ বচ্চনঅর্থকলকাতাকোটি টাকাকৌন বনেগা ক্রোড়পতিটেলিভিশনবিহারভারতমুম্বাইলিড বিনোদনসিজন
Previous Post

জানুয়ারিতে করোনা ভ্যাকসিন আসবে যুক্তরাষ্ট্রে

Next Post

অস্বস্তির মেঘ সরিয়ে স্বস্তির আলোয় সাইফউদ্দিন

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভরা, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বস্তির মেঘ সরিয়ে স্বস্তির আলোয় সাইফউদ্দিন

রোনালদিনহো করোনা আক্রান্ত, স্টেডিয়ামে মাস্ক পরা ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রোনালদিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT