চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীর মামলা

সুমন রয় by সুমন রয়
7:19 অপরাহ্ন 23, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
বাংলাদেশের নদীর পাড়ে দাঁড়ানো যুবক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে নির্যাতনের ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল উপজেলার পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।

রায়পুরা থানা পুলিশ ও নির্যাতিতার পরিবার জানান, ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের সাথে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ে করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে এক সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল।

এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নরসিংদীর রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tags: ধর্ষণমামলাস্কুলছাত্রী
Previous Post

দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু

Next Post

লঞ্চের কেবিনে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ স্টাফ আটক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চের কেবিনে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ স্টাফ আটক

প্রবাসী বাঙালি বিজ্ঞানী ড. দেলোয়ার হোসাইনের ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাঙালি বিজ্ঞানী ড. দেলোয়ার হোসাইনের কৃতিত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT