চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেজিতে ৫ টাকা বাড়িয়ে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 20, অক্টোবর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে আলু পণ্য হিসেবে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলু

খুচরা পর্যায়ে আলুর দর পুনরায় নির্ধারণ করে দিয়েছে সরকার। ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি আলুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এছাড়া প্রতি কেজি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৭ টাকা এবং পাইকারি বাজারে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার থেকে নতুন এই দরে আলু বিক্রি করতে হবে।

মঙ্গলবার রাজধানীর খামার বাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সথে বৈঠক করে পুনরায় নতুন এই দর নির্ধারণ করেছে সরকার।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্ত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশিলষ্ট কর্মকর্তারা। এছাড়িা উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য, কারওয়ান বাজার ও শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা।

বৈঠকে বলা হয়েছে, আগামী মৌসুমে যখন নতুন আলু বাজারে আসবে তখন দাম আরো কমবে। দাম বাড়ানো যাবেনা।

এর আগে গত ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একই সঙ্গে পাইকারি পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেঁধে দিয়েছিল সরকার।

কিন্তু এই দরে আলু বিক্রি করেনি ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা বাজারে বাড়তি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।

এ কারণে দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততর ও প্রশাসনের একাধিক টিম। তাই অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের আলু বেচাকেনা বন্ধ রেখেছেন।

এরপর আজ আবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে দাম পুন:নির্ধারণ করা হয়।

বৈঠকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর ধারা ৪(ঝ) অনুযায়ী প্রতিকেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৭ টাকা, পাইকারি বাজারে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।

উল্লেখিত এই তিন পর্যায়ে নির্ধারিত দামে আলু বিক্রি নিশ্চিত করার জন্য কঠোর মনিটরিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

Tags: আলুআলুর দামকৃষি বিপণন অধিদপ্তরখুচরা পর্যায়ে আলুর দাম
Previous Post

নতুন দামে আলু মিলবে তো?

Next Post

ছবির মত ছবি না হলে মুক্তির অনুমতি দেবে না সেন্সর বোর্ড

Next Post
বাংলাদেশি নারী সাংবাদিক হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির মত ছবি না হলে মুক্তির অনুমতি দেবে না সেন্সর বোর্ড

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন কাটছাঁট নিয়ে যুদ্ধের দামামা বার্সা বোর্ড-খেলোয়াড়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT