চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে কলেজ ছাত্রীকে দলবেধে ধর্ষণ 

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:41 অপরাহ্ন 20, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
Close-up of clenched fists with a red microphone nearby. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে দলবেধে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত বখাটেদের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মোমিনপুর ব্রীজ এলাকা থেকে অপহরণ করে রাতভর দলবেধে ধর্ষণ করা হয় কলেজ ছাত্রীটিকে। বর্তমানে সে টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই ছাত্রী বলেন, তিনি একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশুনা করেন। তার বাবা নেই। হতদরিদ্র পরিবারে মা একমাত্র সদস্য। কঠিন সংগ্রাম করেই তাদের জীবন চালাতে হয়। পরিবারের আর কোন সদস্য না থাকায় দৈনন্দিন বাজার সদাই করতে হয় তাকেই। গতকাল সন্ধ্যায় গোপালপুরের মোমিনপুর বাজার থেকে বাজার করে ফেরার পথে অপহরণের শিকার হন তিনি।

তিনি আরো বলেন, এরপর মুখবেঁধে নৌকায় তুলে নিয়ে যায় সাইফুল, এনামুল, খালেক, জালাল ও আলতাফ। পরে কাগুজীআটার গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে হাত মুখ বেঁধে রাতভর পাশবিক নির্যাতন চালায় তারা। বাধা দেয়ায় চালানো হয় শারীকি নির্যাতন। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে ভোরের দিকে নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় বখাটেরা। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানান।

তিনি এ ঘটনার জন্য সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে মেয়েটির নানা বলেন, রাতে মেয়েটি বাড়ী ফিরে না আসায় ও ফোন বন্ধ থাকায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সকালে এমন অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছি। তাৎক্ষণিক গোপালপুর থানা পুলিশকে অবহিত করলেও তারা ব্যবস্থা নেয়নি। পরে জেলা পুলিশের সর্বোচ্চ ব্যক্তিরা হাসপাতালে উপস্থিত হয়ে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মেয়েটির মা জানান, এর আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলো বখাটে সাইফুল। তা বারবার প্রত্যাখ্যান করায় প্রতিনিয়ত দেয়া হত হুমকি। বখাটেরা প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রতিকার পান নি ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, মেয়েটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। ডাক্তারি পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। ভিকটিম ও তার পরিবারকে সব ধরণের আইনগত ও মানবিক সহায়তা দেয়া হবে। অপরাধীরা যতোই প্রভাবশালী হোক না কেন দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাবাসী ও সচেতন মহল। তাই জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

Tags: অপহরণকলেজ ছাত্রীদলবেঁধে ধর্ষণ
Previous Post

বঙ্গোপসাগরে দুর্ঘটনায় পড়া জাহাজ থেকে ১৪ নাবিক জীবিত উদ্ধার

Next Post

ডিজিটাল না হলে করোনাকালীন সময়ে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তো

Next Post
প্রধান বক্তা ডিজিটাল বাংলাদেশে করোনাকালীন সময়ের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল না হলে করোনাকালীন সময়ে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তো

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ক্যাম্পে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে করোনার হানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT