চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের করোনা পরিস্থিতি বিপজ্জনক করে তুলবে বায়ুদূষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 20, অক্টোবর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Delhi air pollution causes heavy smog and reduced visibility. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লীসহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ দূষণের মৌসুম ফিরে আসছে। গত দুই সপ্তাহ ধরে দূষণের তীব্রতা বৃদ্ধির ফলে বায়ুর গুণগত মানের চরম অবনতি হচ্ছে।

নতুন এক গবেষণা বলছে, বায়ুর এমন বিপর্যয় ভারতের করোনা পরিস্থিতি অবনতির জন্য আরও ভয়াবহ দুঃসংবাদ নিয়ে আসছে। কেননা, বিশ্বের অনেক গবেষণা বলছে, বায়ুদূষণের কারণে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা গেছে যে, বায়ুতে বিপজ্জনক দূষণকারী বস্তুকণার ২.৫ মাইক্রোগ্রাম ঘনমিটার বৃদ্ধিতে করোনার মৃত্যুর হার ৮ শতাংশ করে।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আরেকটি গবেষণায় কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি এবং বায়ুদূষণকারী পদার্থ ও নাইট্রোজেন অক্সাইড, যানবাহনের ধোঁয়া, জীবাশ্ম জ্বালানীর মাত্রারিক্ত ব্যবহারের সংযোগ রয়েছে।

গবেষণাটির সহ-লেখক মার্কো ট্রাভাগ্লিও বিবিসিকে জানান, এ জাতীয় দূষণকারী বস্তুকণা প্রদাহের মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং শ্বাসকষ্টজনিত ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

দিল্লিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতাকে ছাড়িয়ে গেছে। বায়ুদূষণের মাত্রা চরম বৃদ্ধি পেয়েছে।

বেশ কয়েক মাস লকডাউনের ফলে দিল্লির লোকজন পরিচ্ছন্ন বায়ুতে শ্বাস নিতে পারছিলেন। কিন্তু সম্প্রতি আবারও বেড়ে গেছে এই ভয়াবহতা।

তবে দূষণের ফলে কোভিড ১৯ এর ভয়াবহতা কতটা বেড়ে যেতে পারে, সে বিষয়ে ভারতে কোনো গবেষণা বা পরীক্ষা দেখা যায়নি। যদিও চিকিৎসক এবং মহামারী বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে গেছেন যে, বিষাক্ত বায়ু করোনাভাইরাস মোকাবেলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে।

ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণ দেশ। দেশটিতে প্রায় ৭৬ লাখ মানুষ আক্রান্ত ও ১ লাখ ১৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির ফলে এই সংখ্যা বাড়িয়ে তুলবে।

মহামারীর ফলে ক্ষতিগ্রস্থ শহরগুলোর মধ্যে অন্যতম দিল্লি। আর সেই দিল্লিতেই বাড়ছে বায়ুদূষণের তীব্রতা।

‘এই শীতে দিল্লির পরিস্থিতি সত্যিই মারাত্মক আকার ধারণ করতে পারে’- বলছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শীর্ষ গবেষক ড. ফ্রান্সেসকা ডোমিনিসি।

নভেম্বর থেকে ফেব্রুয়ারির শীতের সময় বাতাস দূষিত থাকে। কেননা, এসময় যানবহান ও শিল্প কারখানার বর্জ্য, আতশবাজি, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার বাতাসকে বিষিয়ে তুলে। এই অবস্থা ভাইরাসও বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা।

এই অবস্থায় দূষণ কমাতে না পারলে ভারতের কোভিড-১৯ মোকাবেলাও বাধাগ্রস্ত হবে, তাই  ভারতের দূষণ কমানোর উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Tags: করোনাকরোনাভাইরাসবায়ু দূষণবায়ুদূষণভারত
Previous Post

‘দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল কেউ দেখেনি’

Next Post

বুধবার জাহানারা-সালমার আইপিএল যাত্রা

Next Post
দুই নারী ক্রিকেটার মাঠে প্রশিক্ষণরত, বাংলাদেশ নারী ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার জাহানারা-সালমার আইপিএল যাত্রা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা নিয়ে ভারতীয় হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT