চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু কন্যার লাশ ছুঁয়ে দেখতেও বাধা কারাবন্দী মাকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 17, অক্টোবর 2020
in আন্তর্জাতিক
A A
শিশু কন্যার লাশের পাশে শোকাহত পরিবার ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন অসহায় মায়ের নাম রেইনা ম্যা নাসিনো! গত জুলাই মাসে ফিলিপিন্সের কারাগারে যার কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা শিশু। কিন্তু জন্মের কয়েকদিন পরই জেল কর্তৃপক্ষ নাসিনোর কাছ কেড়ে নেয় তার শিশু কন্যাকে। আর রেখে আসে নাসিনোর মায়ের কাছে। জন্মের পর মায়ের ওপর শিশুর যে মানবিক অধিকার, সেখান থেকে বঞ্চিত করা হয়। আর মা বঞ্চিত হয় শিশুর লালন-পালনের অধিকার থেকে।

এর কয়েকদিন পর খবর আসে  শিশুটি অসুস্থ হয়ে পড়েছে এবং ভর্তি করা হয়েছে হাসপাতালে। করোনার দু:সময়ে মা-সন্তানের পুনর্মিলনের জন্য মানবিক বিবেচনায় কারামুক্তির আবেদন করেন নাসিনো। কিন্তু নাসিনোর আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। মুক্তিও মেলেনি নাসিনোর! ফলে জীবিত অবস্থায় আর সাক্ষাত হয়নি মা-মেয়ের!

সেদিন মৃত্যুর খবর আসে প্রাণের প্রিয় শিশু কন্যা রিভারের! জেল কর্তৃপক্ষই দিয়েছে এ খবর।

গত শুক্রবার অনুষ্ঠিত হয় তিন মাসের শিশুর শেষকৃত্যে অনুষ্ঠান। সেখানে নিয়ে যাওয়া হয় নাসিনোকে। কিন্তু খোলা হয়নি তার হাতকড়া। পরানো হয় করোনাভাইরাসের নিরাপত্তাজনিত সকল ধরনের পোশাক। কফিনে মেয়ের মৃত লাশ দেখে আর্তনাদ করে উঠেন নাসিনো। শেষবারের মতো ছুঁয়ে দেখতে গিয়েও বাধার মুখে পড়েন তিনি। পুলিশি বাধায় মেয়েকে ছুঁয়ে দেখতে ব্যর্থ হন নাসিনো।

করোনাভাইরাসের অজুহাতে শিশু কন্যার লাশ ছুঁয়ে দেখতে দেওয়া হয়নি একজন মাকে!

“আমাদের একসাথে থাকার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি তোমার হাসিও দেখতে পাইনি’- তিন মাসের মেয়ে রিভার এর সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন ২৩ বছর বয়সী নাসিনো!

এই ঘটনার তীব্র প্রতিবাদ উঠেছে ফিলিপিন্সজুড়ে। মানবাধিকার সংগঠন ও কর্মীরা বিক্ষোভ করেছে এই অমানবিকতার বিরুদ্ধে। শিশু কন্যার শেষকৃত্যেও মায়ের হাতকড়া না খোলা এবং এমন দু:সহ সময়ে নাসিনোর চারপাশে সশস্ত্র পুলিশি পাহারার তীব্র সমালোচনা হচ্ছে চারদিকে।

শেষকৃত্য অনুষ্ঠানে অনেক মানবাধিকার কর্মী নাসিনোর প্রতি সমর্থন জানিয়ে মিছিলে অংশ নেন। তবে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয় এবং কফিনটি দ্রুতবেগে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য।

নাসিনোর মায়ের অভিযোগ, অত্যন্ত অমানবিক ও কষ্টের ঘটনা। আমার নাতনির শেষকৃত্য অনুষ্ঠানও ঠিকভাবে করতে পারলাম না। তার পছন্দের সংগীতও বাজাতে দেয়া হয়নি!

রেইনা ম্যা নাসিনো ফিলিপিন্সের আর্বান পভার্টি গ্রুপ কদমের সক্রিয় সদস্য। ২০১৯ সালের নভেম্বরে অবৈধ আগ্নেয়াস্ত্র গ্রহণ করার অভিযোগে আরও দু’জনের সঙ্গে নাসিনোকে গ্রেপ্তার করা হয়। যদিও তিনি ষড়যন্ত্রের  শিকার বলে দাবি করেছিলেন!

Tags: ফিলিপাইনমানবাধিকার লংঘন
Previous Post

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৬শ’ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

Next Post

ইটালিয়ান ক্রীড়ামন্ত্রী-রোনালদোর কথার কাদা ছোড়াছুড়ি

Next Post
রোনালদো পরেন পর্তুগাল ফুটবল জার্সি, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিয়ান ক্রীড়ামন্ত্রী-রোনালদোর কথার কাদা ছোড়াছুড়ি

চ্যানেল আই অনলাইন এর হেডলাইন ও সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT