চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 16, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের মঞ্চে ব্যাট হাতে দুর্দান্ত লড়লেন মুশফিকুর রহিম। তুলে নিলেন অসাধারণ সেঞ্চুরি। খাদের কিনারা থেকে ম্যাচ জমিয়ে তোলা মুশফিক শেষে করে বসলেন ভুল। মোস্তাফিজুর রহমানকে রিভার্স স্কুপ খেলতে গিয়ে ক্যাচ দিলেন পয়েন্টে। ওখানেই শেষ ম্যাচটা। জয়ের আশা জাগিয়েও পারলেন না উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল হোসেন শান্ত একাদশকে ৪২ রানে হারিয়ে তামিম ইকবাল একাদশ পেয়েছে প্রথম জয়। ২২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭৯তে গুটিয়ে যায় শান্তর দল। বিফলে গেছে মুশফিকের ১০৯ বলে ১০৩ রানের ইনিংসটি।

তামিম একাদশ: ২২১/৯ (৫০ ওভার), শান্ত একাদশ: ১৭৯/১০ (৪৫.৪ ওভার)
ফল: তামিম একাদশ ৪২ রানে জয়ী

লক্ষ্য ছোট হলেও ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শান্ত একাদশ। সেখান থেকে লড়াই জমিয়ে তোলেন মুশফিক। দারুণ সঙ্গ দেন ইরফান শুক্কুর। জুটিতে আসে ৫৯ রান। ইরফান ২৪ করে রানআউট হলে বোলারদের নিয়ে লড়ছিলেন মুশফিক। ম্যাচ শেষ করে আসতে পারেননি।

শরিফুল ইসলাম চারটি, মোস্তাফিজুর রহমান তিনটি ও সাইফউদ্দিন নেন দুটি উইকেট।

টস হেরে আগে ব্যাট করা তামিম একাদশও শুরুতে পড়েছিল কঠিন বিপর্যয়ে। ৬৫ রানে ৪ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন মেহেদী হাসান। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে লড়েন বুক চিতিয়ে। এ বোলিং অলরাউন্ডার খেলেন ৫৭ বলে ৮২ রানের ইনিংস।

আল-আমিন হোসেন নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও রিশাদ হোসেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

তামিমদের জয়ে তিন দলের টুর্নামেন্টে সবারই দুই ম্যাচে একটি করে জয় হল। তাতে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই। মিরপুরে আসরের প্রথম লেগ শেষ হল বৃহস্পতিবার। শনিবার শুরু হবে দ্বিতীয় লেগ। তিন দল আরও একবার করে মুখোমুখি হবে অপরের।

Tags: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
Previous Post

মোবাইল ব্যাংকিং সেবার চার্জ আগেই জানাতে হবে গ্রাহককে

Next Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী এ পর্যন্ত ১১ লাখেরও বেশি মানুষের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী এ পর্যন্ত ১১ লাখেরও বেশি মানুষের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ফ্লু শট নেয়ার আগ্রহ বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT