চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মুক্ত সৌমিত্র, ভক্ত অনুরাগীদের স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 পূর্বাহ্ন 15, অক্টোবর 2020
in বিনোদন
A A
সৌমিত্র হাসছেন, করোনা মুক্ত হয়ে ভক্তদের স্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকে হারিয়ে দিলেন ৮৫ বছর বয়সী ‘ফেলুদা’ খ্যাত পশ্চিম বঙ্গের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 

বুধবার তুখোড় এই অভিনেতার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। কলকাতার গণমাধ্যমকে খবরটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রিয় অভিনেতার করোনা মুক্ত হওয়ার খবরে বাংলা ভাষাভাষি সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে ফেলুদা ভক্তরা বর্ষীয়ান এই অভিনেতার করোনা মুক্ত হওয়ার খবরে বেশ স্বস্তিতে আছেন।

সৌমিত্রের শারীরিক অবস্থা জানিয়ে বুধবার সন্ধ্যার পর চিকিত্সকরা জানান, সৌমিত্র এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও এখনও বিপদমুক্ত নন এই অভিনেতা। তার পরিস্থিতি স্থিতিশীল।

এদিন সন্ধ্যায় সৌমিত্র কন্যা পৌলমী বসু জানান, ‘আমার বাবা আজ আরও একটু ভালো আছেন, মঙ্গলবারের তুলনায় আজ ১% উন্নতি হয়েছে শারীরিক পরিস্থিতির। আজও আরও কিছু পরীক্ষা করা হয়েছে, বৃহস্পতিবার সেগুলোর রিপোর্ট হাতে পাব হয়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ- আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য’।

গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র ভর্তি হন বেলেভিউ হাসপাতালে। শুরুর দিকে তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার তা আচমকাই অবনতি হয়। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিত্সকের একটি টিম প্রতি মুহূর্তে সৌমিত্রর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার ফের মাথাচাড়া দিয়েছে, ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিস্কে। এই বিষয়টি ভাবাচ্ছে চিকিত্সকদের। মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। এই বিষয়গুলি প্রতি মুহূর্তে মনিটর করছেন তারা।

Tags: করোনাফেলুদালিড বিনোদনসৌমিত্র
Previous Post

‘ডাক্তারি পরীক্ষা না হওয়ার অজুহাতে ধর্ষণের আসামি খালাস পেতে পারে না’

Next Post

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Next Post
বিজিবি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT