চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ-চাল-আলুর দামের দৌড়ে এবার কোন নিত্যপণ্য?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:07 অপরাহ্ন 14, অক্টোবর 2020
in সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারিতে চাকরি-বাকরি, কাজকর্ম হারিয়ে মানুষ যখন দিশেহারা তখন একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের কারণে বেড়েছে পেঁয়াজের দাম। তখন তারা দায় চাপিয়েছে ভারতের ওপর। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম বেড়েছিল। তবে বন্ধ ঘোষণার সাথে সাথে আগের কেনা দামের পেঁয়াজের দাম কেন বাড়ানো হয়েছিল সেই সদুত্তর ব্যবসায়ীরা তখন দিতে পারেনি। এবার সেই পথে হাঁটছে চাল, আলু, কাঁচামরিচসহ অন্যান্য নিত্যপণ্য।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। তারপরও হঠাৎ কেন দাম বাড়ানো হচ্ছে তা বোধগম্য নয়। কৃষি বিপণন অধিদপ্তর অবশ্য ইতোমধ্যে খুচরা পর্যায়ে আলুর সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে। ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে নির্দেশ দিয়েছে সরকারি এই সংস্থা। এই দাম নিশ্চিত করার জন্য দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া প্রতিকেজি আলুর হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে এই দাম এখনও ব্যবসায়ীরা কোথাও তেমন কার্যকর করেনি।

পেঁয়াজের সাথে শুধু কি আলু পাল্লা দিচ্ছে? না। সেই সঙ্গে রয়েছে কাঁচামরিচও। এতে যেন লাগামহীন হয়ে পড়ছে কাঁচামরিচের দাম। বাজারে ঝাল জাতীয় এই পণ্যটির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। প্রায় ৪ মাস ধরেই চড়া দামে বিক্রি হয়ে আসছে মরিচ। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, বাজারে ভালো মানের ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর আংশিক পচা বা লাল হয়ে যাওয়া ২৫০ গ্রাম মরিচের দাম ৬০ থেকে ৭০ টাকা। অর্থাৎ এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা। এই দৌড়ে শামিল হয়েছে অধিকাংশ সবজি। বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা বা তার বেশি। একইসঙ্গে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল।

কৃষি বিপনন অধিদপ্তরের চিঠিতে দেওয়া একটি ব্যাখ্যা এখানে উল্লেখ করা যেতে পারে। সেখানে একজন চাষীর প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ৮ টাকা ৩২ পয়সা জানিয়ে বলা হয়, এমতাবস্থায় হিমাগার পর্যায় থেকে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি/আড়তের এর মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাজারে দেখা যাচ্ছে যে, প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে, যা অযৌক্তিক ও কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।

এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকেই আমরা সমাধান বলে মনে করি। একইসঙ্গে ব্যবসায়ীদেরও নৈতিক অবস্থানে ফিরে আসতে হবে। নাহলে এ মহামারিকালে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে, যা কখনোই কাম্য নয়। এজন্য সরকারের সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: আলুনিত্যপণ্যপেঁয়াজসম্পাদকীয়
Previous Post

দৈনিকভিত্তিক শ্রমিকের মজুরি বাড়ল ১০০ টাকা

Next Post

‘ডাক্তারি পরীক্ষা না হওয়ার অজুহাতে ধর্ষণের আসামি খালাস পেতে পারে না’

Next Post
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

'ডাক্তারি পরীক্ষা না হওয়ার অজুহাতে ধর্ষণের আসামি খালাস পেতে পারে না'

সৌমিত্র হাসছেন, করোনা মুক্ত হয়ে ভক্তদের স্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মুক্ত সৌমিত্র, ভক্ত অনুরাগীদের স্বস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT