চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনন্ত জলিলের ক্যারেক্টার সবার জানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 12, অক্টোবর 2020
in বিনোদন
A A
অনন্ত জলিলের ছবি, তিনি একটি কালো ও সোনালী পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ি করে ভিডিও বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় চরম রোষানলের মুখে পড়েন বাংলা সিনেমার ‘খোঁজ- দ্য সার্চ’ খ্যাত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। যদিও তীব্র প্রতিবাদের মুখে কয়েক ঘন্টার মধ্যেই নারীর পোশাক নিয়ে করা মন্তব্য থেকে সরে আসতে বাধ্য হন এই অভিনেতা।

নারী ও মেয়েদের ওপর ধর্ষণ এবং সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী যখন বিক্ষোভের মধ্যে, তখন ‘অযাচিত যৌন হয়রানিকে’ আমন্ত্রণ জানানোর জন্য নারীদের পোশাককে দায়ী করেন জলিল।

ভেরিফায়েড ফেসবুক ও ইউটিউব থেকে প্রায় সোয়া ছয় মিনিটের একটি ভিডিওতে জলিল বলেন, নারীরা (বাংলাদেশে) অশালীন পোশাক পরেন অন্য দেশের নারী, সিনেমা, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা অনুপ্রাণিত হয়ে। এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার (নারীর) মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা (ধর্ষক) অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে। আপনারা কি (নারীরা) নিজেকে আধুনিক বলে গণ্য করেন? আপনি যে পোশাকটি পরছেন তা কি আধুনিক নাকি অশ্লীল? একটি আধুনিক পোশাক বলতে কেবল আপনার মুখ দেখানো এবং শালীন পোশাক দিয়ে আপনার শরীর আবৃত থাকা বুঝায় যেটিতে আপনাকে সুন্দর দেখায়। মুখ ব্যতীত পুরো শরীর আবৃত হয় না এমন যেকোনো পোশাকেই নারীদের ‘অত্যন্ত খারাপ’ দেখায়। ছেলেদের মতো টি-শার্ট পরে আপনি রাস্তায় নামবেন এবং যখন সেখানে অসম্মানিত বা ধর্ষিত হয়ে ঘরে ফিরে আসবেন তখন হয় আপনি আত্মহত্যা করতে পারেন অথবা প্রকাশ্যে আপনি মুখ দেখাতে পারবেন না।

অনন্ত জলিলের এমন বক্তব্যকে বেশির ভাগ মানুষই কাণ্ডজ্ঞানহীন বলে সোশাল মিডিয়ায় মন্তব্য করেন। কেউ কেউ মন্তব্য করে বলেন, ‘জলিলের এমন বক্তব্য ধর্ষকদের উল্টো উস্কে দিতে পারে।’ ছোট ও বড় পর্দার অভিনেতা, নির্মাতা থেকে শুরু করে সাধারণ মানুষও নারীর পোশাক নিয়ে জলিলের এমন কুরুচিকর বক্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘অবিবেচক মন্তব্য’ বলে মত দেন। অনেকে এসময় জলিলকে ‘বয়কট’ করারও আহ্বান জানান।

ব্যাপক রোষের মুখে পরবর্তীতে নারীর পোশাক নিয়ে করা মন্তব্যটি ভিডিও থেকে ছেঁটে ফেলে পুনরায় নিজের ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেন।

সোমবার সকালে নতুন একটি ভিডিও প্রকাশ করে জলিল বলেন, আমি মেয়েদের সম্মান করি। শুধু মেয়েদের নয়, সারা দেশের মানুষদেরই সম্মান করি। এটা মুখে বলার কথা নয়। ২০০৮ সাল থেকে আমি মিডিয়াতে আছি, অনন্ত জলিলের ক্যারেক্টার সবার জানা। মেয়েরা মায়ের জাত, তাদের সম্মান করি। রবিবার সন্ধ্যায় আমি সবার সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি সম্প্রতি ঘটে যাওয়া এবং বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। নারীরা কী করলে ধর্ষণের শিকার হবে না, এটা নিয়েও কিছু মতামত ব্যক্ত করেছিলাম। পরবর্তীতে নারীদের পোশাক নিয়ে বলা কথার অংশটুকু বাদ দিয়ে ভিডিও এডিট করে পুনরায় প্রকাশ করি।

তিনি বলেন, ‘আমি একটি ব্যাপারে মর্মাহত,কারণ সেই ভিডিওতে ৩ মিনিট ৪৯ সেকেন্ড আমি ধর্ষকের বিরুদ্ধে বলেছি। যারা আমার ভিডিওতে বলা ‘নারীদের পোশাক’ অংশটুকুর সমালোচনা করলেন, তাদের চোখে ধর্ষকের বিরুদ্ধে বলা আমার কথাগুলো চোখে পড়লো না?’

মর্মাহত জলিল সমালোচকদের প্রশ্ন রেখে বলেন, ‘ভিডিওর ৩ মিনিট ৪৯ সেকেন্ড যে আমি ধর্ষককারীদের (ধর্ষণকারী) বিরুদ্ধে কঠোর কথাগুলো বললাম, এগুলোর জন্য তো আমাকে অ্যাপ্রিসিয়েটও করতে পারতেন। তাহলে কী দাঁড়ালো যে, নেগেটিভ বিষয়ই আপনাদের কাছে বড়। এটা সমালোচকদের কাছে আমার প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তাদের থেকে আমি পাবো।’

Tags: অনন্ত জলিলনারীপুরুষলিড বিনোদন
Previous Post

ছোটদের ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন আর্যনন্দ বাবু

Next Post

চীনে পাঁচ দিনে হবে ৯০ লাখ মানুষের পরীক্ষা

Next Post
COVID-19 testing in China with healthcare worker using a thermometer on woman. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে পাঁচ দিনে হবে ৯০ লাখ মানুষের পরীক্ষা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘ধলেশ্বরী’ উপজেলার প্রস্তাব বাতিলে মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT