চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারেই ভয়ঙ্কর নির্মমতার আভাস দিলেন রাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 07, অক্টোবর 2020
in বিনোদন
A A
Bengali film poster for Janovar with illustrated characters and dramatic expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের বরাতে শুরুতেই একটি তথ্য যোগ করা হয়েছে ‘দহন’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ এর ট্রেলারে! কী তথ্য? ২০১৯ সালে রেজিস্টারকৃত ধর্ষণের হিসেব! জানানো হয়, গেল বছর ৫৪০০ জন নারী ও ৮১৫ জন শিশু ধর্ষণের খবর লিপিবদ্ধ হয় পুলিশের কাছে। ট্রেলারে এর পরেই শিশুর চিৎকার!

‘জানোয়ার’ এর ট্রেলারে ভয়ঙ্কর নির্মমতার আভাস দিলেন রায়হান রাফী। গত বছরের ধর্ষণের জরিপ দেখালেও রাফী তার ওয়েব ফিল্মে গল্প বলেছেন চলতি বছরে ঘটে যাওয়া একটি নির্মম সত্য ঘটনার! মূলত ঘটনাটি লকডাউনের মধ্যে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত খুন ও ধর্ষণের। টার্ন কমিউনিকেশনের প্রযোজনায় এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে, চলছে মুক্তির প্রস্তুতি।

যেখানে অভিনয় করেছেন বড়পর্দার তাসকিন রহমান, ছোটপর্দার রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, জামশেদ শামীম, ফারহাদ লিমন, মুনমুন প্রমুখ।

গেল এপ্রিলে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত সেই ঘটনা নিয়ে নির্মিত ‘জানোয়ার’ ছবিটি নিয়ে সরাসরি কিছু জানাতে নারাজ রায়হান রাফী। এরআগে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছিলেন, কোন ঘটনা তা বলতে চাইনা, তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছি। এটি ৯০ মিনিটের ছবি, ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর লেন্থেই নির্মাণ করা। অনলাইন প্ল্যাটফর্মের জন্যই নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। ফিল্মে যা যা থাকে এখানেও তাই আছে।

‘জানোয়ার’ ওয়েব ফিল্মে একজন পুলিশের (তদন্তকারি কর্মকর্তা) চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। ট্রেলারেও তাকে দেখা গেছে, খুন ও ধর্ষণের পর সেই বাড়িতে তদন্ত করতে। একরাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার পুরো বর্ণনা শুনে তাসকিনকে ভড়কে যেতে দেখা যায়।

ট্রেলারে সবচেয়ে বেশি নজর করেছেন ছোটপর্দার রাশেদ মামুন অপু। আগে দর্শক তাকে সাধাসিধে চরিত্রে দেখলেও এটিতে তাকে হিংস্র চরিত্রে দেখা যাবে। অন্তত ট্রেলারে তেমন আভাসই পাওয়া গেল। মূলত তিনিই এই ওয়েব ফিল্মে মানুষ রুপি ‘জানোয়ার’!

ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম, রাহুল,আরিয়া আরিত্রা, মাহফুজুর রহমান। ট্রেলারের শেষে মুক্তির তারিখ না জানালেও প্রযোজনা সংস্থা বলছেন, শিগগির এটি ওটিটিতে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।

Tags: এলিনা শাম্মীওয়েব ফিল্মজানোয়ারজামশেদ শামীমট্রেলারতাসকিন রহমানধর্ষণফারহাদ লিমনমুনমুনরায়হান রাফীরাশেদ মামুন অপুলিড বিনোদনহত্যা
Previous Post

চলে গেলেন রক গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন

Next Post

রাজধানীসহ সারাদেশে আজও চলছে ধর্ষণবিরোধী বিক্ষোভ

Next Post
রাজধানীসহ সারাদেশে ধর্ষণবিরোধী বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে আজও চলছে ধর্ষণবিরোধী বিক্ষোভ

কুড়িগ্রামে বৃক্ষরোপণের দৃশ্য, নদীর পাশে গাছের চারা রোপণ করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে ৫২ কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT