চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি মূল্যের ০.০৩ শতাংশ কল্যাণ তহবিলে জমা দেয়ার পুনঃনির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 05, অক্টোবর 2020
in অর্থনীতি
A A
বাংলাদেশের কারখানায় শ্রমিকের কাজের দৃশ্য, সুরক্ষা মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংকে যে সকল এলসি নগদায়ন করা হবে তা থেকে মোট রপ্তানি মূল্যের ০.০৩% শতাংশ সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় জমা দেয়ার জন্য পুনঃনির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ শতভাগ রপ্তানিমুখী পোশাক শ্রমিকদের নগদ সহায়তায় হিসেবে ব্যয় করা হয়।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের চিঠি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার সূত্রে জারিকৃত নির্দেশনায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত এবং নগদায়নকৃত রপ্তানি মূল্যের ০.০৩% হারে অর্থ কর্তন করে অধিকাংশ ব্যাংকই সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় জমা দিয়ে আসছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যাংক নির্দেশনাটি মানছে না। তাই নতুন করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকগুলোকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক।

শতভাগ রপ্তানীমুখী শিল্প কারখানায় কর্মরত কোন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্ব পালনকালে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে অথবা পরবর্তীতে মৃত্যু ঘটলে অথবা কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্বরত অবস্থায় রোগে আক্রান্ত হয়ে স্থায়ী অক্ষমতা ঘটলে সংশ্লিষ্ট শ্রমিক বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়া কোন শ্রমিক চাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে বা কর্মক্ষেত্রের বাহিরে কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ অথবা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে তিনি বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে ২ লাখ টাকা; কোন শ্রমিক কর্মকালীন দুর্ঘটনায় পতিত হয়ে তার কোন অঙ্গহানি ঘটলে যা স্থায়ী অক্ষমতার কারণ নয় তাহলে তাকে অনধিক এক লাখ টাকা দেয়া হয়। শ্রমিকের মেধাবী সন্তানের শিক্ষার ক্ষেত্রে (এসএসসিতে জিপিএ-৪.৫ বা তদূর্ধ প্রাপ্ত) ২০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদানসহ শতভাগ রপ্তানীমুখী শিল্প খাতে কর্মরত মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে অনধিক ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

Tags: তৈরি পোশাক রপ্তানিপোশাকপোশাক শ্রমিকবাংলাদেশ ব্যাংক
Previous Post

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

Next Post

ঢাকা-৫ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের গণসংযোগ

Next Post
ঢাকা দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের গণসংযোগ ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-৫ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের গণসংযোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে শেষ হতে পারে মহামারি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT