চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হোক মানবপাচারের অমানবিক যত পথ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:15 অপরাহ্ন 02, অক্টোবর 2020
in সম্পাদকীয়
A A
শরণার্থী শিবিরে বিভিন্ন দেশের মানুষ একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ইউরোপের জঙ্গলে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি

নানাভাবে ইউরোপ যেতে চাওয়া বাংলাদেশিরা ভয়ংকর সব পথে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছে প্রায়শই। মৃত্যু যেখানে ওঁত পেতে থাকে সেখান দিয়ে যেতে হচ্ছে স্বপ্ন পূরণের জন্য। অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যু এখন আর নতুন কোনো সংবাদ নয়। মানব পাচারকারীদের হাতে জিম্মি হয়ে এই ভয়ংকর যাত্রা ও যাত্রা পথে মর্মান্তিক মৃত্যুর খবর গত পাঁচ বছর ধরে নিয়মিতই গণমাধ্যমে আসছে। এই মানব পাচারের এখন নতুন পথ হিসেবে আলোচনায় এসেছে মধ্য ইউরোপের দেশ বসনিয়া-হার্জেগোভিনা ও স্লোভেনিয়া।

সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র মধ্য ইউরোপের এই দুটি দেশের জঙ্গলে প্রচণ্ড শীতের মধ্যে বাংলাদেশিসহ ছয় শতাধিক অভিবাসনপ্রত্যাশীর আটকা পড়ার খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। মানব পাচারকারী চক্রগুলো অভিবাসন প্রত্যাশীদের বিভিন্নভাবে ক্রোয়েশিয়া হয়ে বসনিয়া বা স্লোভেনিয়ায় নিয়ে যায়। সেখান থেকে অড্রিয়াটিক সাগর পাড়ি দিয়ে ইটালি, ফ্রান্স স্পেনসহ ইউরোপের উন্নত দেশগুলোতে পাঠাতে এসব মানুষকে বিপদসংকুল পথে নামিয়েছে পাচারকারীরা। এক বছর যাবত ইটালির উদ্দেশ্যে বাংলাদেশিরা বসনিয়া ও স্লোভেনিয়া যাচ্ছে। বসনিয়া-ক্রোয়েশিয়া বা স্লোভেনিয়া-ক্রোয়েশিয়া হয়ে উঠেছে ইউরোপে মানব পাচারের অন্যতম রুট বা পথ। গত এপ্রিল থেকে বসনিয়ায় অভিবাসীদের জন্য অন্তত সাতটি তাঁবু পরিচালনা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। বসনিয়ার কর্তৃপক্ষ তাঁবুগুলো গুটিয়ে ফেলেছে। দুই সপ্তাহ ধরে ওই সব তাঁবুতে থাকা লোকজন ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার বন-জঙ্গল ও পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছে। অনেকে সড়কের ধারে ঝুপড়ি বানিয়ে  অবস্থান নিয়েছে।

রয়টার্সের প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, হাড়কাঁপানো শীতে লোকজন আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। জঙ্গলের এখানে-সেখানে ঘোরাঘুরি করছে, নামাজ পড়ছে, কেউবা পরিত্যাক্ত কারখানায় রান্না করছেন। আবার সীমান্তবর্তী সড়ক ধরে ক্রোয়েশিয়ার পথে যাত্রা করেছে সারি সারি লোক। প্রকাশিত ২৫টি ছবির সবগুলোতেই বাংলাদেশিদের দেখা গেছে। এক অভিবাসী প্রত্যাশী জানায়: তাদের থাকার কোনো ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। তাদের ৫০০ জনকে বিহাক ও ভেলিকা ক্লাদুসা শহরের তাঁবু থেকে বের করে দেয়া হয়েছে। এ কারণে তাঁদের জঙ্গলে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। স্লোভেনিয়ার বার্তা সংস্থা জানায়: দেশটির দক্ষিণ পশ্চিমের ইলিরস্কা বিস্ত্রিকা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গত রোববার মোট ১৪৪ জনকে আটক করা হয়েছে। আটক অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। গত মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয় ওরমজ এলাকায় পুলিশ একটি ভ্যান থেকে ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে। তাঁদের মধ্যে ১১ জন বাংলাদেশের নাগরিক। ক্রোয়েশিয়ার দক্ষিণ সীমান্তবর্তী ইলিরস্কা বিস্ত্রিকার বিভিন্ন এলাকা থেকে গত রোববার ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এ বছরের প্রথম আট মাসে স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে ১০ হাজার ২২৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভূমধ্যসাগর এবং স্থলসীমান্ত পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানো ব্যক্তিদের শীর্ষ ১০টি দেশের তালিকা করেছে। ওই তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ২০২০ সালের প্রথম আট মাসে বাংলাদেশের ৩ হাজার ৩২৫ জন নাগরিক ভূমধ্যসাগর আর স্থলপথে ইউরোপে পৌঁছেছে। এ ছাড়া ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মারা গেছে প্রায় ১৫ হাজার মানুষ। সর্বশেষ গত মে মাসে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইটালি যাওয়ার আগে মরুভূমিতে পাচারকারীদের গুলিতে প্রাণ হারান ২৬ বাংলাদেশি। এরপরও পাচারকারীদের প্রলোভন থেকে অভিবাসনপ্রত্যাশীদের বিরত করা যাচ্ছে না। চক্রগুলো পাচারের জন্য খুলছে নতুন নতুন পথ।
আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো ইউরোপের দেশগুলোতে বৈধভাবে শ্রমিক রপ্তানির পথ খুলতে যেনো সরকার তৎপর হয়। নতুবা এই মৃত্যুর মিছিল কখনও বন্ধ হবে না। গ্রাম ও শহরের মধ্যবিত্ত শ্রেণীর যুবকরাই মূলত উন্নত জীবন শুধু নয়, বেশি টাকা উপার্জনের উপায় হিসেবে ইউরোপ যাওয়াকে লক্ষ্য হিসেবে নিয়েছে। তাদের এই অদম্য স্বপ্নকে থামাতে পারে সরকারি উদ্যোগ। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউরোপে শ্রমশক্তির বাজার প্রসারিত করলে বৈধভাবে যেতে পারবে বাংলাদেশিরা। এভাবে অবৈধ পথে গিয়ে লাশ হয়ে ফিরে আসা একটি পরিবারের জন্য মর্মন্তুদ ঘটনা। জমিজমা ভিটেমাটি বিক্রি করে ইউরোপ যাওয়ার এই আত্মনাশী প্রচেষ্টা বন্ধ করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমরা আশা করি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই উদ্যোগ নেবে।

Tags: পূর্ব ইউরোপমানব পাচারসম্পাদকীয়
Previous Post

ধর্ষণ ও অনাচার বনাম মনুষ্যত্ব

Next Post

মির্জা ফখরুলের অসত্য বক্তব্য রোহিঙ্গা সমস্যা সমাধান ব্যাহত করবে: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের অসত্য বক্তব্য রোহিঙ্গা সমস্যা সমাধান ব্যাহত করবে: ওবায়দুল কাদের

সৈকতে এক শিক্ষার্থী ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈকতে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT