চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর আয়কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ের তুলনায় লোকসান বেশি দেখিয়ে ১০ বছর আয়কর ফাঁকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায় বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের প্রথম ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি ট্রাম্প। এ ছাড়া, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করার পর এবং ২০১৭ সালে হোয়াইট হাউসে আসার পর দুই বছরে মাত্র ৭৫০ ডলার বা প্রায় ৬৪ হাজার টাকা করে আয়কর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের গত দুই দশকের আয়করের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। আয়করের তথ্য অনুযায়ী, ট্রাম্প ব্যাপক অর্থনৈতিক লোকসান দেখিয়েছেন। নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে এও বলা হয়েছে, এর মাধ্যমেই বিজনেস-টাইকুন ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করেছেন।

রোববার হোয়াউট হাউসে ব্রিফিংয়ে তার বিরুদ্ধে করা আয়কর সংক্রান্ত সংবাদকে এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘ফেইক নিউজ’ আখ্যা দিয়ে বলে বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, আমি ‘প্রচুর পরিমাণে’ আয়কর দিয়েছি।’

একইসঙ্গে জানিয়েছেন, যখন তিনি অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিসের আওতাধীন থাকবেন না, তখন তিনি তার আয়করের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। তবে, অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিসের আওতাধীন থাকাকালীন আয়করের তথ্য প্রকাশ না করার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও প্রতিবেদনে জানানো হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে, একজন ব্যবসায়ী তার ব্যবসা টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন এবং লক্ষ লক্ষ টাকার লোকসান দেখাচ্ছেন। অথচ তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য ক্যাম্পেইন করছেন এবং নিজের অর্থনৈতিক সাফল্যের বিষয়ে জানান দিচ্ছেন।

নিউইয়র্ক টাইমসের হাতে থাকা ট্রাম্পের আয়করের বিবরণীতে ২০১৮ ও ২০১৯ সালের আয়করের তথ্য নেই।

আরও বলা হয়েছে, ২০১৬ সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ক্যাম্পেইন করছিলেন, তখনই তিনি নির্বাচনের নিয়ম ভঙ্গ করেছিলেন এবং তার আয়কর রিটার্ন পাবলিক রিভিউয়ের জন্য দিতে অস্বীকার করেছিলেন। ২০১৭ সালে যখন তিনি হোয়াইট হাউসে আসেন, এরপর থেকে তার আয়করের বিষয়টি গোপন রেখেছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিসের আওতাধীন থাকার মানে এই নয় যে কেউ তার আয়কর রিটার্ন জনসম্মুখে প্রকাশ করতে পারবে না।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দুই বছর ট্রাম্প ৭৩ মিলিয়ন ডলার রাজস্ব আয় করেছেন বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পনিউইয়র্ক টাইমস
Previous Post

বাবা হলেন ‘জোকার’

Next Post

‘করোনায় বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পেলেও বেড়েছে রেমিট্যান্স’

Next Post
নির্মাণস্থলে শ্রমিকেরা কাজ করছে, ভবন নির্মাণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘করোনায় বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পেলেও বেড়েছে রেমিট্যান্স’

একজন ব্যক্তি বুকের ব্যথা অনুভব করছেন, হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতিমালার অভাবে ট্রান্সফ্যাটজনিত হৃদরোগ ঝুঁকি বেড়েই চলেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT