চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:07 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2020
in কক্সবাজার, জনপদ
A A
নগর প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠান, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ মহামারির ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত খাত হিসেবে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারণ করা ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ এই প্রতিপাদ্যে রোববার সকালে সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে পর্যটন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। যেগুলো এখনও বন্ধ রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সেগুলোও খুলে দেওয়া হবে। সবার প্রচেষ্টায় সবাইকে নিয়েই কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যাবে। পর্যটন কেন্দ্রে পর্যটক ও পর্যটনের সঙ্গে জড়িত সবাইকে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি কঠোরভাবে তত্ত্বাবধান করছে জেলা প্রশাসন। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যায় সেজন্য বিভিন্নভাবে জনসচেতনতা তৈরি করার জন্য কাজ চলছে।’

পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা ও জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল।

সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার কামাল আনু, কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. রেজাউল করিম, কিটকট মালিক সমিতির সভাপতি মাহবুবর রহমান ও হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ। পরে পর্যটকদের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিতরণ করা হয় লিফলেট।

অন্যদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতি।“ আজ সারাবেলা, ফুলের মেলা” এই শ্লোগানকে ধারণ করে পর্যটকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির এমন উদ্যোগে অভিভূত পর্যটকেরা।বিশ্ব পর্যটন দিবস উদযাপন কক্সবাজারে বিভিন্ন আয়োজনের মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালে হোটেল মোটেল জোনে গিয়ে দেখা যায়, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির নেতৃবৃন্দ ফুল নিয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। শিশু থেকে আবাল বৃদ্ধা বণিতা সবার হাতে তুলে দেয়া হচ্ছে রজনি গন্ধার স্টিক। ফুল পেয়ে উচ্ছ্বসিত পর্যটকেরা। অনেক পর্যটক এগিয়ে এসেই ফুল গ্রহণ করছে। সবার চোখে মুখে তখন হাসির ঝিলিক।

অভিমত প্রকাশ করতে গিয়ে ঢাকা বসুন্ধরা আবাসিক থেকে আগত পর্যটক দম্পতি আশরাফ তালুকদার ও রুমি তালুকদার বলেন, আমরা শুনেছিলাম কক্সবাজারের মানুষ মেহমানদারিতে খুবই আন্তরিক। যার প্রমাণ মিলেছে এখানে এসে। পর্যটকদের প্রতি হোটেল মোটেল ব্যবসায়ীদের এমন আথিতেয়তা সত্যিই প্রশংসনীয়। এতে করে কক্সবাজারের পর্যটন আরও অনেক দূর এগিয়ে যাবে।

হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ ওমর সুলতান ও হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আলহাজ আবুল কাশেম সিকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পর্যটককে ফুল দিয়ে শুভেচ্ছা জানা হয়।

Tags: কক্সবাজারপর্যটনবিশ্ব পর্যটন দিবস
Previous Post

ফের সংঘর্ষে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান

Next Post

রিয়ালের চেয়ে ‘ভিএআর’কে হারানো বেশি কঠিন!

Next Post
ম্যাচের সময় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের চেয়ে ‘ভিএআর’কে হারানো বেশি কঠিন!

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের ছবি, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT