চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় মায়ের পাশে মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, নড়াইল
A A
অসহায় মা ও মাশরাফীর ছবি, মানবিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইল প্রতিনিধি: দেড় বছর আগে ৮৫ বছর বয়স্কা এক বৃদ্ধা মায়ের কাছ থেকে সব জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুই ছেলে। আশ্রয় হারানো সেই মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বর্তমানে বৃদ্ধা মায়ারানী সুচিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসক আনজুমান আরা হাসপাতালে বৃদ্ধা মাকে দেখতে এসে বলেন, মায়ের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে তার সন্তান, কোন সন্তানই তার মাকে এভাবে বাইরে ফেলে রাখতে পারেনা, এই বিষয়টি আইনগতভাবে আমরা দেখবো। আপাতত যেহেতু মাকে সন্তান নিয়ে যেতে চায় , তার কাছে আমরা দিবো। তবে চিকিৎসার প্রয়োজনে আরো দুদিন হাসপাতালে রাখা হবে।

সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়ার পর কোথাও ঠাঁই না পেয়ে কিছুদিন আগে সেই বৃদ্ধা মা চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন।

এমন খবর শুক্রবার সন্ধ্যায় জানার পর স্থানীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নির্দেশে দ্রুত মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন প্রশাসন।

স্থানীয়রা জানিয়েছেন, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী। তিনি অনেকদিন ধরেই বড় ছেলে দেবকুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। সেই ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক আগে মায়ের ৫ শতাংশ জমি লিখে নেন দেবকুণ্ডু। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী দুর্ব্যবহার শুরু করেন বৃদ্ধা মায়ের সঙ্গে।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন দেবকুণ্ডু। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও মায়ারানীর ঠাঁই হয়নি। সেই থেকে এ বাড়ি, ও বাড়ি করে বৃদ্ধার জীবন চলতে থাকে। তবে এক পর্যায়ে আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত সেই শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন মায়ারানী।

নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডুর (৮৫) দুই পুত্র সন্তান দেব কুমার কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)। উত্তম কয়েক বছর পূর্বে বিবাহ করে অন্যত্র বসবাস করায় শহরের রূপগঞ্জ বাঁধাঘাট এলাকার ব্যবসায়ী দেব কুমার মাকে দেখাশোনা করছিল।

প্রায় ১ বছর হলো দেব কুমার মায়ের সাথে দুর্ব্যবহার করে এবং খেতে-পরতে এবং থাকতে দিতে অপারগতা প্রকাশ করে মাকে বাড়ি থেকে বের করে দেয়। বৃদ্ধা মা নিজ বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নেন বিভিন্ন প্রতিবেশীর বাড়িতে। এ বাড়ি ও বাড়িতে এখানে সেখানে থাকার পর আর কোথাও থাকার জায়গা না পেয়ে সর্বশেষ গত দুই দিন আশ্রয় নিয়েছেন চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন শিল্পী সুলতানের নৌকা (বজরা ভ্রাম্যমান শিশুস্বর্গে)’ র নীচে।

Tags: বৃদ্ধা মামাশরাফী
Previous Post

ইউপি নির্বাচনের প্রচারণায় বিশ্বখ্যাত মডেল আসিফ আজিম!

Next Post

ডোপ টেস্টে পজিটিভ: চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ বাহিনীর প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোপ টেস্টে পজিটিভ: চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য

মুন্নবীচ কলেজ, সিলেটের প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT