চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:48 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2020
in সম্পাদকীয়
A A

করোনাভাইরাস যেখানে সবকিছু থমকে দিয়েছে, তখন আরও দুঃসংবাদের মুখোমুখি হচ্ছি আমরা। গত কয়েকদিনে একাধিক ধর্ষণের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাহাড়, যশোর থেকে সাভার, গাইবান্ধা, সিলেট কিংবা রাজনৈতিক সহকর্মী; নারী কোথাও নিরাপদ নয়। এ যেন এক হৃদয়বিদারক অশনিসংকেত।

এরমধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ৯ জন ধর্ষক একটি আদিবাসী চাকমা পরিবারের ঘরে ঢুকে বাবা আর মাকে আটকে রেখে সারারাত প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। একইদিনে যশোরেও দু’জন কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।

ধর্ষণবিরোধী প্রবল জনমতের চাপে পাহাড়ের ধর্ষকদের গ্রেপ্তারে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের ঘটনায়ও নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি, ধর্ষণের সবগুলো ঘটনায় অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হবে। এ অপরাধীদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, যা কখনোই কাম্য নয়।

সিলেটে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ হোস্টেল এলাকায় বেড়াতে গিয়েছিলন এক দম্পতি। এসময় ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী সাইফুর, শাহ রনিসহ কয়েকজন স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ গিয়ে হোস্টেলের সামনে থেকে ধর্ষণের শিকার নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসের ফটকের বাইরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা এসময় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশও ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এসব ঘটনাপ্রবাহ ইতিবাচক। তবে শেষ পর্যন্ত ধর্ষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের কোনো বিকল্প নেই।

ধর্ষণ শূন্যের কোটায় নামিয়ে আনতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয় বলে আমরা মনে করি। এজন্য প্রয়োজন আইনের যথাযথ বাস্তবায়ন ও সামাজিক আন্দোলন। নারীর অগ্রগতির পথে এ ঘৃণ্য কর্মকাণ্ড বিরাট অন্তরায়। এজন্য কঠোরভাবে আইন বাস্তবায়নের পাশাপাশি সবাইকে যার যার অবস্থান থেকে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: ধর্ষণসম্পাদকীয়
Previous Post

এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

Next Post

প্রয়াণ দিবস ঘিরে হেমন্ত স্মরণ

Next Post
প্রয়াণ দিবসের স্মরণে হেমন্তের ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াণ দিবস ঘিরে হেমন্ত স্মরণ

নিলা রায় হত্যাকাণ্ডে গ্রেফতার মিজানের ১০ দিন রিমান্ডের জন্য আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলা রায় হত্যাকাণ্ডে গ্রেফতার মিজানের ১০ দিন রিমান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT