চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর তিন দশক পরেও চিরসবুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
বয়স্ক ও যুবকদের ছবি, স্মৃতি ও স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবুঝ হৃদয়’ আর ‘বদনাম’ এ ভরা জীবন তার। কিন্তু ২৮ বছর পরও তিনি চিরসবুজ তার স্টাইলিশ নায়ক সত্ত্বায়। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ গিটারিস্ট এবং গায়ক। ‘হয় যদি বদনাম হোক আরো/ আমি তো এখন আর নই কারো’ কিংবা ‘সুখে থাকো ও আমার নন্দিনী’। তিনি জাফর ইকবাল। ‘ফকির মজনু শাহ’।

মুক্তিযুদ্ধের আগেই বাংলা চলচ্চিত্রে পা রাখা জাফর ইকবাল ছিলেন সত্তরের দশকের মাঝামাঝি সময়ের সাড়া জাগানো নায়ক। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম তিনি। অংশ নিয়েছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে।

তার অভিনীত প্রথম ছবি ‘আপন পর’। নায়িকা ছিলেন মিষ্টি মেয়ে কবরী। তার জীবনের ভালোবাসা এবং দুঃখের নাম ববিতা। জাফর ইকবাল-ববিতা জুটি ৩০টির মত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সব মিলিয়ে ক্যারিয়ারে প্রায় ১৫০টি ছবি করেন প্রয়াত এ নায়ক। যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল।

সব ধরনের চরিত্রেই ছিল জাফর ইকবালের স্বাচ্ছন্দ্য বিচরণ। তবে শহুরে রোমান্টিক ও রাগী হতাশাগ্রস্ত বিপথগামী তরুণের ভূমিকায় ছিলেন বেশি সাবলীল। ১৯৭৫ সালে ‘মাস্তান’ ছবি তাকে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান করতেন। ফলে বেশ কিছু ছবিতে গান করেছেন স্বকণ্ঠে। যেগুলো বিপুল শ্রোতাপ্রিয়তাও লাভ করেছিল। বড় ভাই বিখ্যাত সুরকার আনোয়ার পারভেজ আর বোন শাহনাজ রহমতুল্লাহ, ফলে গান ছিল তার ধমনীতে।

সিনেমায় গাওয়া তার প্রথম গান ছিল ‘পিচ ঢালা পথ’। ১৯৮৪ সালে জাফর ইকবালের কণ্ঠে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরো’ গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহসংগীতও তৈরি করিয়েছিলেন।

পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিলেন জাফর ইকবাল। তার স্ত্রীর নাম সনিয়া। পারিবারিক অশান্তি ভুলতে একসময় মদ আর নিয়ন্ত্রণহীন জীবন যাপনে জড়িয়ে পড়েন। ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। দেখা দেয় হার্টের সমস্যা। নষ্ট হয়ে যায় দুটি কিডনিই।

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া জাফর ইকবাল নানা রোগে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের ২৭ এপ্রিল মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭০!

তথ্যসূত্র: উইকিপিডিয়া

Tags: অভিনয়আলাউদ্দিন আলীকবরীগানগিটারজাফর ইকবালববিতারাজ্জাকলিড বিনোদনশাহনাজ রহমতুল্লাহ
Previous Post

নরসিংদীতে ৫৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

Next Post

ছাত্রলীগের সাবেক নেতার হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

Next Post
আহত ব্যক্তির রক্তাক্ত অবস্থা, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের সাবেক নেতার হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT