চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বচ্ছল হাজার পরিবারের পাশে পিয়া জান্নাতুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
অভিনেত্রী পিয়া জান্নাতুলের সুন্দর ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা সংক্রমণের পর থেকে নিজ সামর্থ্যের মধ্যে অসচ্ছল মানুষ ও প্রবাসীদের পাশে থেকেছেন পিয়া জান্নাতুল। জনপ্রিয় এ মডেল চ্যানেল আই অনলাইনকে জানান, প্রবাসী সহ প্রায় এক হাজার মানুষ ও তাদের পরিবারের পাশে তিনি ছিলেন।

পিয়া বলেন, করোনায় প্রবাসীদের কাজ বন্ধ থাকায় দেশের বাইরে থেকে তারা টাকা পাঠাতে পারে নি। তাদের সঙ্গে আমার পেজের মাধ্যমে যোগাযোগ করে যতদূর পেরেছি সাহায্য করেছি। তাদের পরিবারের পাশে থেকেছি। সবমিলিয়ে এক হাজারের বেশি মানুষকে সাহায্য দিয়েছি। এর মধ্যে ৩০ পার্সেন্ট ছিলেন প্রবাসীদের পরিবার।

এছাড়া তিন ক্যাটাগরিতে মানুষের পাশে ছিলেন পিয়া জান্নাতুল। ঈদের আগে যাদের খাদ্য সংকট, বাচ্চাদের পোশাক প্রয়োজন এবং বাবা-মায়ের মেডিসিন দরকার তাদের সাহায্য করেছেন তিনি। পিয়া বলেন, করোনার মধ্যে বাইরে যাওয়া ঝুঁকি ছিল। ইমেইলে খোঁজখবর নিয়ে প্রত্যেকের পরিবারকে বিকাশে টাকা পাঠিয়েছি।

মাস তিনেক আগে একটি ইংরেজি দৈনিক খবরে দেখলাম করোনার কারণে একজন জিম ট্রেইনার মেয়ের কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে সে বিপথগামি পথে পা বাড়ায়। সেই মেয়েটির লাস্ট তিনমাস ১৫ হাজার টাকা করে দিয়ে যাচ্ছি। এখন তার চাকরির প্রয়োজন। মেয়েটির সম্মানের জন্য এর বেশি বলা সম্ভব নয়। দেখি কি করতে পারি! আসলে আমি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছি সংকটকালে সমস্যার মধ্যে থাকা মানুষগুলোর একেবারে প্রধান মৌলিক চাহিদা পূরণে কিছুটা হলেও পাশে থাকতে।

এদিকে, করোনার কারণে আগের মতো পুরোপুরি কাজ শুরু না হলেও সীমিত আকারে কাজ করছেন পিয়া। তিনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল কাজ করছি। আজ (বৃহস্পতিবার) এফডিসিতে একটি প্লাস্টিক চেয়ারের টিভিসি’র শুটিং করছি। সাইফ চন্দনের পরিচালনায় এ বিজ্ঞাপনে আরও রয়েছেন ইমন এবং নিরব।

এর আগে প্রথমবারের মতো একটি শর্টফিল্মে কাজ করলেন এ মিস বাংলাদেশ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। ‘পাপ’ নামে এই শর্টফিল্মে পিয়ার বিপরীতে রয়েছেন এ কে আজাদ আদর। ২০ মিনিটের এ শর্টফিল্মটি একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে বলে জানান পরিচালক।

পিয়া বলেন, গল্পটা খুব ছোট তাই শুটিংয়ে বেশি সময় দিতে হয়নি। এছাড়া পরিচালকের বাড়ি খুলনাতে আমার এলাকায়। তিনি আমার দুই ব্যাচ সিনিয়র ছিলেন। আমাদের বাসার নিচে কোচিং সেন্টার ছিল। সেখানে তাকে দেখেছিলাম। কিন্তু কাজটি সময় বিস্তারিত জানতে পারি।

তিনি বলেন, কাজের ব্যাপারে আমি ভীষণ চুজি। এখানে যে গল্পে কাজ করেছি বাস্তবে এমনটা হয়ে থাকে। একজন মেয়ে যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় আমার কাছে মনে হয় এটা খারাপ কিছু না। আবার সে স্বামী সন্তান গৃহিণীও হতে পারে। কিন্তু কোনো মেয়ে যদি ক্যারিয়ারকে প্রাধান্য দিতে চায়, তাহলে অনেকসময় আমরা অন্যভাবে দেখি। এটাই ‘পাপ’-এর উপজীব্য।

Tags: করোনাপিয়া জান্নাতুলপ্রবাসীমানবিকলিড বিনোদনসংকট
Previous Post

সাউথ কোরিয়ার কর্মকর্তাকে গুলি করে পুড়িয়ে মারলো নর্থ

Next Post

স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরাই করোনার বড় প্রতিষেধক: কাদের

Next Post
কাদেরের বক্তব্যের ছবি, তিনি একটি চেয়ারে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরাই করোনার বড় প্রতিষেধক: কাদের

দাম বাড়ানোর এক সপ্তাহের মধ্যেই আবার দাম কমেছে স্বর্ণ-রূপার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT