চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in অপরাধ
A A
একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত আঘাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

কক্সবাজারে আলাদা দুই ঘটনায় স্ত্রী ও মাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

পেকুয়া উপজেলায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের নাছির উদ্দিনের বিরুদ্ধে । এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেকে আটক করে।

একই ইউনিয়নে স্বামীর হাতে কিশোরী স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৮৩) ওই এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী।

বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস জানায়, ভারুয়াখালী গ্রামের মৃত বদিউল আলমের পুত্র নাছির উদ্দিন ও তার ভাইদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ রয়েছে।

মঙ্গলবার রাতে নাছির উদ্দিন ধারালো দা নিয়ে চিৎকার করলে স্থানীয় ইউপি মেম্বার সহ পাড়াপ্রতিবেশিরা তাকে শান্ত করে বাড়িতে ঢুকিয়ে দেয়।

নাছির উদ্দিন বাড়িতে মাকে নিয়ে থাকত। সকালে ঘরের দরজা বন্ধ করে রাখে নাছির উদ্দিন। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেলে পেকুয়া থানার পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় শামসুন্নাহারের মরদেহ মাটিতে পড়ে থাকে। পেকুয়া থানার এসআই সুমন সরকার জানায়, বৃদ্ধা শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় নাছির উদ্দিন নামের ঐ ছেলেকে আটক করা হয় ।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন জানায়, মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকায় সালমা বেগম (১৭) নামের এক কিশোরী গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলমগীরের বিরুদ্ধে ।

বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালমা।

এ সময় চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ ঘাতক স্বামী আলমগীরকে চমেক হাসপাতাল থেকে আটক করে।

আলমগীর বারবাকিয়া ইউপির ছনখোলারজুম এলাকার জাফর আলমের ছেলে।

জানা যায়, গত শনিবার রাত আলমগীর যৌতুকের টাকার জন্য লাঠি দিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে জখম করে সালমা বেগমকে। ওইদিন রাতে তাকে পেকুয়া সরকারী হাসপাতালে,পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরে মারা যায় সালমা।

জানা যায়, গত তিন মাস আগে টইটং ইউপির পন্ডিতপাড়ার বাদশাহর মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন আলমগীর। সালমা তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তাকে যৌতুকের টাকার জন্য একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন চালায় পাষণ্ড স্বামী আলমগীর।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান সালমার মরদেহ পেকুয়ায় নিয়ে আসা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Previous Post

প্রকাশ্যে অস্ত্রের মহড়া: ছাত্রলীগ নেতা বহিষ্কার

Next Post

পরিকল্পিত সড়ক নির্মাণে হচ্ছে মাস্টারপ্লান

Next Post

পরিকল্পিত সড়ক নির্মাণে হচ্ছে মাস্টারপ্লান

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর মামুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর মামুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT