চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভে ছেলে না মেয়ে নিশ্চিত হতে স্ত্রীর পেট কেটে ফেললো স্বামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গর্ভে ছেলে না মেয়ে নিশ্চিত করতে স্ত্রীর পেট কেটে ফেললো স্বামী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওই দম্পতির ঘরে পাঁচ মেয়ে! কিন্তু এবার স্বামী চাইছেন একটা ছেলে সন্তান।  স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেই আসছিলেন যেন এবার ছেলে সন্তান প্রসব করা হয়। পাষণ্ড স্বামী ছেলে না কি মেয়ে তা নিশ্চিত হতে কাস্তে দিয়ে স্ত্রীর পেটই কেটে ফেললো। ফলে জন্ম হয় মৃত সন্তানের!

বিবিসি বলছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের বদাঁয়ু অঞ্চলের ঘটনা এটি।

ভুক্তভোগী মহিলার পরিবারের অভিযোগ, পাষণ্ড স্বামী পান্নালাল গর্ভে থাকা শিশুটি ছেলে নাকি মেয়ে যাচাই করার জন্য স্ত্রীর পেট কেটেছে। তাদের পাঁচ মেয়ে সন্তান রয়েছে। একটি ছেলে সন্তান প্রসবের জন্য স্ত্রীর ওপর নিয়মিত চাপ প্রয়োগ করতো পান্নালাল। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হয় তার ওপর।

উত্তর প্রদেশ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ঘটনার পর গর্ভবতী নারীর অবস্থা নাজুক হলে দ্রুত রাজধানী দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন স্থিতিশীল আছেন।

তবে অভিযুক্ত স্বামী এই ঘটনা অস্বীকার করে বলছেন, এটি দুর্ঘটনা ছিলো। তিনি নিজের স্ত্রীকে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করেননি। তিনি রেগে গিয়ে কাস্তে ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু তার জানা ছিলো না যে, এটি এতোটা মারাত্মকভাবে হবে।

ওই ব্যক্তি আরও বলেন, আমাদের পাঁচ কন্যা আছে। আমার একজন পুত্র সন্তান মারাও গেছে। আমি জানি, শিশুরা সৃষ্টিকর্তার দান। এখন যা ঘটার ঘটবে।

উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনা করছে।

ভারতের পরিবারগুলোতে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান জন্মদানকে বেশি মূল্যায়ন করা হয়। কন্যাদের প্রতি মারাত্মক নেতিবাচক মনোভাব ধারণ করা হয়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছরে ভারত থেকে প্রায় ৪৬ মিলিয়ন মেয়ে নিখোঁজের ঘটনা ঘটেছে। প্রতি বছর গর্ভপাত ও অবহেলার কারণে ৪ লাখ ৬০ হাজার কন্যা সন্তানের মৃত্যু হয় ভারতে।

Tags: উত্তর প্রদেশকন্যা সন্তানভারত
Previous Post

স্ত্রীর ভূত তাড়াতে সর্বস্ব দিয়ে হাতি ক্রয়!

Next Post

কারাদণ্ডের আশঙ্কায় শ্রদ্ধা-সারা!

Next Post
দুজন তরুণী হাসি মুখে ছবি তুলছেন, বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাদণ্ডের আশঙ্কায় শ্রদ্ধা-সারা!

বার্সার ফুটবল খেলোয়াড়, মাঠে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাড়াতে চাইলেও নড়বেন না ‘বার্সার ভবিষ্যৎ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT