চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন দর্শকের জন্য চারজনের ভর্তুকি চায় প্রযোজক সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
একজন পুরুষ বসে আছেন, হাসছেন, অফিসে বসে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযোজক নেতা: খসরু। ছবি- নাহিয়ান ইমন

করোনায় থেমে থাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চাঙা করতে অতি দ্রুত দেশের প্রেক্ষাগৃহ খুলে ছবি চালাতে চায় চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ প্রযোজক পরিবেশক সমিতি। একই চাওয়া দেশের প্রেক্ষাগৃহ মালিকদেরও।

সংগঠনের নেতারা সরকারি ‘গ্রিন সিগন্যাল’-এর অপেক্ষায় আছেন। নেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনা করে তারা স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে ছবি চালাতে চান। এ ক্ষেত্রে তারা প্রস্তুত রয়েছেন। দরকার শুধু সরকারি অনুমতি ও সহযোগিতা।

প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে বলেন, স্বাস্থ্যবিধি মেনেই ছবি চালাতে হবে। এক সিটের ডানে বামে সামনে পিছনে চারটি সিট খালি রাখতে হবে। এ চারটি টিকেটের জন্য সরকারের কাছে ভর্তুকি চাচ্ছি। মানে একজন দর্শকের জন্য চারটি করে টিকেটের ভর্তুকি। তাহলেই আমরা প্রযোজকরা ছবি চালাতে পারবো।

তিনি বলেন, প্রেক্ষাগৃহে আসন সংখ্যা যদি ২০০ হয় তাহলে ৫০ জন দর্শক নিয়ে ছবি চালাতে হবে। স্বাস্থ্যবিধির এ বিষয়টি যদি নিশ্চিত করা যায়, তাহলেই দর্শক সিনেমা হলে আসবে। সঙ্গে সঙ্গে সরকার যদি ভর্তুকি দেয় তাহলেই সিনেমা হল খোলাটা অর্থবহ হবে। নইলে দর্শকও আসবে না, ভর্তুকি না পেলে প্রযোজকরাও লোকসানের কারণে নতুন সিনেমা হলে মুক্তিও দেবেন না।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন জানান, প্রেক্ষাগৃহ খোলার ব্যাপারে তারা সরকারি অনুমতির অপেক্ষায় আছেন। বলেন, চেয়েছিলাম ২৫ সেপ্টেম্বর থেকে সিনেমা হল খুলে দেয়া হোক। গত সপ্তাহে তথ্যমন্ত্রী দেশের বাইরে ছিলেন। তাই আমরা তার সঙ্গে আলোচনায় বসতে পারিনি। তিনি সময় দিলেই এবার সিনেমা হল খোলা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সিনেমা হল বাঁচাতে সরকারি তরফ থেকে মোটা অংকের টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন বলেন, ২০২১ সালের মধ্যে এ অর্থের যথাযথ বণ্টন হবে। এ টাকা শুধুমাত্র সিনেমা হলের উন্নয়নে ব্যয় হবে। আমি নিজেও ছবি প্রযোজনা করেছি। প্রযোজকরা যখন কোনো কিছু পান সেখানে সিনেমা হল মালিকদের জন্য বরাদ্দ থাকে না। তাই সরকারি এ বরাদ্দ শুধুমাত্র প্রদর্শকদের জন্য। সরকার চাইলে প্রযোজকদের জন্য আলাদা বরাদ্দ দিতে পারে।

সিনেমা হল মালিকরা সরকারি সহায়তা পেতে যাচ্ছে শোনা গেলেও প্রযোজকদের ব্যাপারে কিছু জানা যায়নি। এ ব্যাপারে প্রযোজক নেতা খসরু বলেন, সিনেমা হল চালুর পর সেখানে যথাযথ কনটেন্ট লাগবে। যতবেশি হল হবে ততবেশি ছবি লাগবে। তাই প্রযোজকদের দিকেও নজর দিতে হবে। স্বল্প শর্তে ঋণ দিতে প্রধানমন্ত্রী বিশেষ নজর দিবেন বলেই আমাদের বিশ্বাস।

Tags: খোরশেদ আলম খসরুচলচ্চিত্র প্রদর্শক সমিতিপ্রযোজক সমিতিলিড বিনোদন
Previous Post

সিনেমা হল খুলে দিতে মোদির কাছে কৌশিক গাঙ্গুলীর অনুরোধ

Next Post

দলের ‘বুড়ো সেনা’দের প্রশংসায় পঞ্চমুখ ধোনি

Next Post
ধোনি ও তার বন্ধুদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের ‘বুড়ো সেনা’দের প্রশংসায় পঞ্চমুখ ধোনি

পেঁয়াজের খুচরা বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT