চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারে পা দিল হইচই, আসছে ২৫টি ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
Charitraheen 3 Bengali TV drama poster with characters and title in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছরে পা রেখেছে হইচই। ‘হইচই’ জানিয়ে দিয়েছে, সিজন-৪ এ মোট ২৫টি ওয়েব সিরিজ নিয়ে আসছে তারা। সঙ্গে রয়েছে নতুন সিনেমার সরাসরি ডিজিটাল মুক্তি।

সিজন-৪ এ থাকছে নানা চমক। দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, শাশ্বত চ্যাটার্জির মতো তারকাকে। পরিচালক হিসেবে ওটিটিতে অভিষেক হচ্ছে সৃজিত মুখার্জি ও কমলেস্বর মুখার্জির মতো নির্মাতাদের। এক নজরে জেনে নিন ওয়েব সিরিজগুলো সম্পর্কে।

চরিত্রহীন ৩: দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিরিজ এটি। নতুন চমক হিসেবে ‘সুজাতা’ চরিত্রে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ভালোবাসা, মোহ এবং কষ্টের গল্প এটি।

দময়ন্তী: ইতিহাসের এক প্রফেসরের জীবন নিয়ে এই ছবি, যিনি একজন হ্যাকারও। হইচইয়ের প্রথম নারী গোয়েন্দা সিরিজ এটি। তুহিনা দাশকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে।

চ্যানেল আই অনলাইন ওয়েব সিরিজের পোস্টার, নতুন সিরিজের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি: বাংলাদেশের লেখন নাজিমুদ্দিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজটি। একটি রহস্যময় রেস্তোরা ও তার মালিক মুসকান জুবেরিকে কে নিয়ে গড়ে উঠেছে থ্রিলারটির গল্প।

ব্যোমকেশ ৬: ‘ব্যোমকেশ-৬’ এর মূল চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। আরও থাকছেন রিধিমা ঘোষ এবং সুপ্রভাত দাস। পরিচালনা করছেন সৌমিক হালদার। এইবার ‘মগ্ন-মৈনাক’ উপন্যাস নিয়ে তৈরি হবে এই সিরিজ।

ঠাকুরমার ঝুলি: কিউ এর পরিচালনায় ‘ঠাকুরমার ঝুলি’র মজার গল্পগুলো নিয়ে আসছে সিরিজটি। অভিনয়ে কারা থাকছেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।

তানসেনের তানপুরা ২: ভারতের শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে প্রথম থ্রিলারের দ্বিতীয় সিজন আসছে। সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে থাকছেন বিক্রম চ্যাটার্জি, রূপসা চ্যাটার্জি এবং জয়তি ভাটিয়া।

বন্য প্রেমের গল্প ২: অর্জুন চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীর ‘বন্য প্রেমের গল্প সিজন ২’ আসছে।

মানি হানি ২: ঢাকায় ঘটে যাওয়া একটি দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘মানি হানি’। ‘মানি হানি ২’-তে থাকছে আরো নতুন অনেক চমক। পরিচালনায় আছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অভিনয়ে থাকছেন শ্যামল মওলা এবং নিশাত প্রিয়ম।

ললিতা: মৈনাক ভৌমিকের রিলেশনশিপ ড্রামা ‘ললিতা’।

লাল মাটি: শব্দজব্দের পর রজত কাপুর এবং সৌরভ চক্রবর্তী আবার ফিরছেন ‘লাল মাটি’ নিয়ে। অভিনয়ে কারা থাকছেন তা এখনও জানানো হয়নি।

রহস্য মঞ্চ ৩: সৌরভ দাস অভিনয় করবেন ‘মন্টু পাইলট’ চরিত্রে, যিনি বিশ্বাস করেন তিনি মৃত।

সেই যে হলুদ পাখি ২: জনপ্রিয় এই মিউজিক থ্রিলারটিতে এবার প্রথম সিজনের রহস্যময় মৃত্যুর ঘটনার পরের অংশ দেখানো হবে। ত্রিধা চৌধুরী এবং শাশ্বত চ্যাটার্জিকে এবারও দেখা যাবে।

কলকাতা অন্ডারগ্রাউন্ড সিনেমার পোস্টার, শহর ও চরিত্রের দৃশ্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাকদির: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী থাকছেন মূল চরিত্রে। একটা ট্রাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধারের পর খুনের ঘটনায় ফেঁসে যাওয়া এক ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন তিনি।

চৌরঙ্গী: শহুরে জীবনের একটুকরো গল্প নিয়ে এই সিরিজের কাহিনী গড়ে উঠেছে।

মোহমায়া: সাহানা দত্ত এবং কমলেশ্বর মুখার্জি যৌথভাবে পরিচালনা করছেন এই সিরিজটি।

গঙ্গা: গঙ্গা নামে এক মাফিয়ার ভূমিকায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অভিনেতা রুদ্রনীল ঘোষের গল্পে তৈরি হবে এই সিরিজ।

একেন বাবু ৪: মুর্শিদাবাদের রাজবাড়ির গল্প নিয়ে তৈরি এই ক্রাইম থ্রিলারের চতুর্থ সিজনে অনির্বাণ চক্রবর্তীকে একেন বাবু চরিত্রে দেখা যাবে।

মেকআপ স্টোরি: মৈনাক ভৌমিক কিছুদিন আগে এনেছিলেন ‘ব্রেক আপ স্টোরি’, এ বার নিয়ে আসছেন ‘মেকআপ স্টোরি’ নিয়ে। প্রেম-বিচ্ছেদের এই সিরিজ মুক্তি পাবে আগামী বছরের ভালোবাসা দিবসে।

ভালো থাকিস বাবা: মিজানুর রহমান আরিয়ানের ‘ভালো থাকিস বাবা’র গল্প গড়ে উঠেছে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে।

হ্যালো ৩: সম্পর্কের ঘেরাটোপে রহস্য-রোমাঞ্চ নিয়ে আসছে রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত হইচই-এর জনপ্রিয় সিরিজ ‘হ্যালো’-এর তৃতীয় পর্ব।

মহাভারত মার্ডারস: অর্ণব রায়ের বেস্ট সেলিং বই ‘মহাভারত মার্ডারস’ অবলম্বনে আসছে সিরিজ। নির্মাণ করবেন সৌমিক হালদার। ‘মহাভারত মার্ডারস’-এর গল্প এক সিরিয়াল কিলারকে নিয়ে যে নিজেকে মহাভারতের দুর্যোধন মনে করে।

দেবদাস: দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’। রহস্য-রোমাঞ্চ সবই থাকছে এই সিরিজে। অভিনয়ে থাকছেন রাইমা সেন, অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা সরকার।

গোরা: গোয়েন্দা গল্প নিয়ে তৈরি হবে ‘গোরা’। প্রাইভেট গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।

ইনটিউশন: মিতালি ভট্টাচার্যের এই সিরিজে ওয়েব প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় জুটি সোহম ও শ্রাবন্তীর।

মন্দার: ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মন্দার’ নির্মাণ করবেন অনির্বাণ ভট্টাচার্য।

২৫টি ওয়েবসিরিজ ছাড়াও দুটি সিনেমা মুক্তির ঘোষণাও দিয়েছে হইচই। একটি পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘কলকাতা আন্ডারগ্রাউন্ড’, আরেকটি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘টিকটিকি’।

Tags: ওয়েব সিরিজচঞ্চল চৌধুরীলিড বিনোদনসৃজিত মুখার্জিস্বস্তিকা মুখার্জিহইচই
Previous Post

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

Next Post

দেশ যেভাবে এগিয়ে যাবে

Next Post

দেশ যেভাবে এগিয়ে যাবে

আহমদ শফীর দাফন অনুষ্ঠানে উপস্থিত এক বৃদ্ধ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাটহাজারী মাদ্রাসাতেই আহমদ শফীর দাফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT