চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই ডেরায় শচীন-পুত্র, ইন্ডিয়ান্সরা বলছে ‘নেট বোলার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুম্বাই ডেরায় শচীন-পুত্রের সঙ্গে ক্রিকেটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতের আমিরশাহিতে অনুশীলনে ব্যস্ত আইপিএলের দলগুলো। ব্যস্ত অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও। তাদের অনুশীলনের পর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে, কারণ ইন্ডিয়ান্স খেলোয়াড়দের পাশে কিংবদন্তি শচীন টেন্ডুলকার-পুত্র অর্জুন টেন্ডুলকারকেও দেখা যাচ্ছে যে!

স্পিনার রাহুল চাহারের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসনের পাশে আছেন অর্জুন টেন্ডুলকারও। এরপরই উঠে গেছে শোরগোল, অর্জুন কি তবে মুম্বাইয়ে যোগ দিয়েছেন?

এমন প্রশ্ন ওঠার কারণও আছে। নিলামে না থাকলেও প্রতিটি দলকে এবার নিলামের বাইরে থেকে বাড়তি খেলোয়াড় নেয়ার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসে যদি কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েই যান কিংবা চোটে পড়েন, তাতে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ করে আরেকজন খেলোয়াড় আনার ঝক্কি যাতে পোহাতে না হয়, সেজন্য নিলামের বাইরে থেকে প্রতিটি দল কিছু খেলোয়াড়কে সাথে রাখছে।

সেভাবেই মুম্বাইয়ে যোগ দিয়েছেন কিনা ভারতের হয়ে অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপ খেলা বাঁহাতি অলরাউন্ডার অর্জুন সেটি পরিষ্কার করেছে ইন্ডিয়ান্সরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, না! অর্জুন খেলছেন না। তবে দলের সঙ্গেই থাকবেন। মূলত প্রতি দলেরই নেটে বল করার জন্য কিছু পেসার বা স্পিনারের প্রয়োজন হয়। অর্জুন সেই কাজটাই করছেন।

২০ বছর বয়সী অর্জুনের জন্য এ নতুন কিছু নয়। প্রতি মৌসুমেই মুম্বাইয়ের নেটে বল করতে দেখা যায় তাকে। ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনালে নারী ক্রিকেটারদেরও বল করেছিলেন তিনি। তার কয়েক সপ্তাহ পর তার ইয়র্কারে পায়ের আঙুল ভেঙে যায় ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর।

Tags: আইপিএল-২০২০লিড স্পোর্টস
Previous Post

সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সার্ভিসের কেন্দ্রবিন্দু এভারকেয়ার হাসপাতাল

Next Post

কোন সমাজে বাস করছি আমরা?

Next Post

কোন সমাজে বাস করছি আমরা?

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক বনায়নকে কেন্দ্র করে মধুপুর বনাঞ্চলে উত্তেজনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT