চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারী থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সরকারের দূরদর্শী ও বিচক্ষণ মাইক্রোইকোনোমি ব্যবস্থাপনার ফলেই মূলত মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

বাসস জানায়, আন্তর্জাতিক সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এই মহামারী থেকে পুনরুদ্ধার হতে শুরু করেছে। করোনাকালে স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনা পদ্ধতির উপর ব্যাপক চাপ সত্ত্বেও যথাযথ অর্থনৈতিক পদক্ষেপ ও সামাজিক নিরাপত্তা বলয়ের (প্রণোদনা) মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মৌলিক চাহিদা পূরণ এবং মৌলিক সেবাসমূহ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিশ্চিতের মাধ্যমে সরকার অর্থনৈতিক চাপ সামাল দিয়েছে।’

তিনি আরো বলেন, সাম্প্রতিক রপ্তানী আয় ও রেমিট্যান্সের পাশাপাশি অথনৈতিক উদ্দীপনা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বিদেশী তহবিলসহ সরকারের মাইক্রোইকোনোমিক ব্যবস্থাপনার কারণেই মূলত এই অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

এডিবি’র এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২০ এর সর্বশেষ প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে করোনাকালে সরকারের দূরদর্শী ও বিচক্ষণ সিদ্ধান্তের প্রশংসা করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এডিবি বাংলাদেশে দীর্ঘকালীন মহামারী ও এর ফলে রপ্তানী আদেশ স্থগিত বা বাতিল হওয়া প্রধান ঝুঁকি হিসেবে মনে করছে।

প্রকাশ বলেন, ‘আমরা রপ্তানী ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ফলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী যে, শিগগিরই এটি টেকসইভাবে ঘুরে দাঁড়াবে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দ্রুত করোনার ভ্যাকসিন (প্রতিষেধক) পেলে স্বাস্থ্য ব্যবস্থাপনা এই মহামারী মোকাবেলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে পারবে।’

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এই সংকটকে সম্পদ আহরণ, রপ্তানী বৈচিত্রকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতাউন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষার মতো ক্ষেত্রগুলোতে আরো সংস্কারে একটি সুযোগ হিসেবে দেখছেন।

তিনি বলেন, এডিবি এই ক্ষেত্রগুলোতে সরকারকে আরো সহায়তা দেবে। এডিবি ইতোমধ্যেই ৬০০ মিলিয়ন মার্কিন ডলার প্রথমিক ঋণ সহায়তা দিয়েছে এবং কোভিড-১৯ এর আর্থ-সামাজিক অভিঘাত মোকাবেলায় ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ মঞ্জুর হয়েছে। এডিবি বাংলাদেশে বাংলদেশে ৫.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে এবং ২০২১-২০২৩ সালের জন্য আরো ৫.২ বিলিন মার্কিন ডলার প্রস্তুত রেখেছে।

বাংলাদেশের সাথে ৪৭ বছরের অংশীদারিত্বে এডিবি সহঅর্থায়ন, জনসেবা এবং বাংলাদেশের মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে ৩৬.৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ দিয়েছে। বর্তমানে বাংলাদেশে ৪৯টি প্রকল্পে এডিবি’র প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার পোর্টফোলিও রয়েছে।

Tags: এডিবিকরোনাবাংলাদেশের অর্থনীতিরেমিটেন্স
Previous Post

করোনাভাইরাস: দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.০১

Next Post

সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সার্ভিসের কেন্দ্রবিন্দু এভারকেয়ার হাসপাতাল

Next Post
এভারকেয়ার হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সার্ভিসের কেন্দ্রবিন্দু এভারকেয়ার হাসপাতাল

মুম্বাই ডেরায় শচীন-পুত্রের সঙ্গে ক্রিকেটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই ডেরায় শচীন-পুত্র, ইন্ডিয়ান্সরা বলছে ‘নেট বোলার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT