চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠিন শর্তে’ শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা মাঠে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাই-পারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ছিল অনিশ্চয়তা। সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, কোয়ারেন্টাইন নিয়ম শিথিল না করলে শ্রীলঙ্কায় জাতীয় দলও পাঠানো হবে না।

বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালক-কোচদের সঙ্গে জরুরি সভা শেষে নাজমুল হাসান জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ইতোমধ্যেই মেইল করে জানিয়ে দেয়া হয়েছে এ ব্যাপারে।

এমাসের শেষ সপ্তাহে জাতীয় দলের সঙ্গে এইচপি দলেরও শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী চলছিল প্রস্তুতিও। সোমবার টাইগারদের অনুশীলনে যোগ দেন হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যরা।

আয়োজক দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারী দলের ক্রিকেটারদের। এ সময়ে করা যাবে না অনুশীলনও। কঠিন এই শর্ত মেনে নিতে রাজি নয় বিসিবি। লঙ্কান সরকার নিয়ম শিথিল করলেই হতে পারে সিরিজটি।

জাতীয় ও এইচপি দলের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, নির্বাচক মিলে ৬৫ জনের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। শেষ মুহূর্তে বিসিবিকে সদস্য সংখ্যা কমিয়ে আনার কথাও বলা হয়েছে লঙ্কান তরফে।

১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হলে জাতীয় দলকে সমস্যায় পড়তে হবে। কেননা এখনো মিরপুরে দলীয় অনুশীলনই শুরু করতে পারেননি টাইগাররা। লঙ্কায় গিয়ে এইচপি দলের সঙ্গে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে মুমিনুলদের।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
Previous Post

‘মনে হচ্ছে, আমার কোনো এক স্বজনকে হারালাম’

Next Post

ভিসা নবায়নের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

Next Post
যুক্তরাষ্ট্রের ভিসা স্ট্যাম্প ও পাসপোর্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা নবায়নের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

সিটি

সিটি কর্পোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT