চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

রুমন রেজা by রুমন রেজা
1:33 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2020
in জনপদ
A A
নিরাপত্তাহীন পরিস্থিতিতে ছুরিকাঘাতের ছবি, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেলাল নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। অটোরিকশা নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার ভোরে ফতুল্লার বক্তবলী ফেরিঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, ভোরে একদল ছিনতাইকারী অটোরিকশা চালক বেলালকে ছুরিকাঘাতে আহত করে অটোরিকশা নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে চিৎকার করেন।

সেসময় আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত অবস্থায় অটোরিকশা চালক বেলালকে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেলাল।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tags: অটোরিকশানারায়ণগঞ্জফতুল্লা
Previous Post

শেষ মুহূর্তে মাইক্রোসফটের প্রস্তাব ফেরাল টিকটক

Next Post

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

Next Post
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজনে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

বাংলাদেশের একজন নেতা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকা এগিয়ে যাচ্ছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT