চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ্রবেশে সহায়তা করা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:45 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A

সাম্প্রতিক সময়ে দলে অনুপ্রবেশের ঘটনায় বিব্রত আওয়ামী লীগ। জিকে শামিম-পাপিয়া-সাহেদদের মতো ব্যক্তিদের দলে অনুপ্রবেশে সে সকল ব্যক্তি ও নেতা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। দলের নেতারা জানিয়েছেন, অনুপ্রবেশের ঘটনায় শেখ হাসিনার অবস্থান জিরো টলারেন্স।

টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় দলটিতে অনেক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা নানা সময়ে আলোচিত। অনেক সময় অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির বলেন: সাহেদদের মতো লোকেরা এই দলের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হয়, এটাই আমি আশ্চর্য হই। সাহেদদের মতো লোকেরা দলের যেখানে যেখানে রয়েছে তাদের ‘চালুনি’ দিয়ে চেলে আমরা বের করে আনবো। দলের মিটিংয়ে আমরা খুব শক্তভাবে এটা নিয়ে কথা বলবো।

তিনি আরও বলেন: জেলা কমিটিতে-উপজেলা কমিটিতে কিছু আজেবাজে লোক ঢুকে পড়েছে, আবর্জনা ঢুকেছে। এগুলো আমরা পরিস্কার করে ফেলবো। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ যেখানে যেখানে সাহেদরা ঢুকেছে সব বের করে দেওয়া হবে। এ ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন, যে বা যারা দরজাটি খুলে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এমনকি এবারের উপ-কমিটিগুলোতে যাতে অনুপ্রবেশকারীরা কোনভাবে সুযোগ না পায়, সে বিষয়ে আওয়ামী লীগ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানান নানক।

সম্প্রতি সময়ে টেন্ডার মাফিয়া হয়ে ওঠা জিকে শামিম থেকে শুরু করে, যুবলীগ মহিলা লীগ নেত্রী পাপিয়া, করোনা ভাইরাসের সনদ জালিয়াতির ঘটনায় রিজেন্টের সাহেদ করিম, এমনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল বিক্রেতা জিনিয়ার অপহরণের ঘটনায় লুপার আওয়ামী লীগ সংযুক্তি বিব্রত করেছে উপ-মহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলটিকে।

এ প্রসঙ্গে দলের আরেক প্রভাবশালী নেতা-যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন: আওয়ামী লীগে অনুপ্রবেশের ঘটনা আমাদের দলের অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়েছেন৷ তিনি নিজেই অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করে, সাংগঠনিক বিভাগগুলোর দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে দিয়েছেন। নেত্রীর নির্দেশনায় মোতাবেক আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে অনেক অনুপ্রবেশকারী দলের পদ হারিয়ে এবং দল থেকে বিতাড়িত হয়েছে৷ আমি এতোটুকু বলতে পারি অনুপ্রবেশের সংখ্যা আমরা কমিয়ে এনেছি। এরপরও যারা রয়ে গেছে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে বের করে দেওয়া হবে৷

‘কোনো সুযোগ সন্ধানি মহল, কিংবা আদর্শহীন ব্যক্তি আওয়ামী লীগের ভাবমূর্তি কোনভাবে ক্ষুণ্ন না করতে পারে এবং জনপ্রিয়তায় আঁচড় না ফেলতে পারে, সে বিষয়ে আওয়ামী লীগ সতর্ক। একই সঙ্গে, দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলে নতুন করে যেন অনুপ্রবেশ না ঘটতে পারে, সে বিষয়ে আওয়ামী লীগের হাইকমান্ড সতর্ক৷’নেতা ও নেত্রীর ছবি, বাংলাদেশের রাজনীতি ও সমাজের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন: আওয়ামী লীগ নানা শ্রেণি-পেশার মানুষের রাজনৈতিক সংগঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধরণের নেতা, কর্মী সমর্থক আমাদের দলে রয়েছে। এই দলের তৃণমূলের সঙ্গে এতো বেশি সংখ্যক মানুষ জড়িত, যা পৃথিবীর গণতান্ত্রিক রাজনীতির ধারায় বিরল। সে বিবেচনায় দু-একজন আদর্শহীন মানুষের অনুপ্রবেশ ঘটলে তা ঠেকানো সত্যিই কষ্টকর৷

এমন দু’একজনের অপকর্মের দায় কোন ভাবেই আওয়ামী লীগ নেবে না। ব্যাক্তি অপকর্মের দায় ব্যক্তিকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন বাহাউদ্দিন নাছিম।

Tags: অনুপ্রবেশআ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানক
Previous Post

দোষ স্বীকারে বাধ্য করা হয়েছে, দাবি রিয়ার

Next Post

ওয়েব সিরিজে প্রথমবার মোশাররফ করিম, সঙ্গে মম

Next Post
মোশাররফ করিম ও মমের সঙ্গে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব সিরিজে প্রথমবার মোশাররফ করিম, সঙ্গে মম

চীন-ভারত সীমান্তে শান্তিপূর্ণ সমঝোতা, দুই নেতার শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে চীন-ভারত সম্মত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT