চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়ে চলছে নান্দনিক বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারের নির্মাণ কাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2020
in বাংলাদেশ
A A
নির্মাণ কাজ চলছে বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারের জন্য, নির্মাণাধীন এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পূর্বাচলে শুরু হয়েছে দেশের আইকনি বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারের পাইলিংসহ নির্মাণ কাজ।

নির্মিতব্য আইকনিক টাওয়ারে প্রতিফলিত হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের স্মৃতিতে ৫২ তলা ভবন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে তোলা হচ্ছে ৭১ তলা ভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি স্মরণে ৯৬ তলায় মিউজিয়ামসহ গড়ে তোলা হবে দেশের বৃহত্তম ১১১ তলা ভবন। এই তিনটি আইকনিক ভবনের একত্রে নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু ট্রাইটাওয়ার।

পূর্বাচল সেন্ট্রাল বিজনেজ ডিস্ট্রিক নামে রাজউকের আইকনিক টাওয়ার করার কাজটি দরপত্রের মাধ্যমে যৌথভাবে নির্বাচিত হয়েছে শিকদার গ্রুপ ও কাজিমা কর্পোরেশন জাপান।

ইতোমধ্যেই প্রকল্পের মাটি পরীক্ষা, যানবাহন ব্যাবস্থাপনাসহ বিভিন্ন সমীক্ষা প্রতিবেদন রাজউকে জমা দেয়া হয়েছে। প্রকল্পের খসড়া মাস্টারপ্ল্যান ও ডিজাইন রাজউকে জমা দেয়া হয়েছে।

পরিবেশবান্ধব এই ভবন সমূহে সারা ওয়ালজুড়ে লাগানো হবে বিশ্বের সর্বাধুনিক সোলার গ্লাস। আধুনিক বর্জ্য ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস ও বিভিন্ন ইউটিলিটির জন্য করা হবে কমন ডাক্ট ব্যবস্থা। গ্রীন ভবন সমূহের বাউন্ডারি ওয়ালে চীনের গ্রেট ওয়ালের আদলে গড়ে তোলা হবে ওয়াক ওয়ে! সেই সাথে অভ্যন্তরীণ যাতায়াতের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রনিক বাস এবং আন্ডার গ্রাউন্ড ওয়াকওয়েও থাকবে এখানে।

ঐতিহাসিক এই টাওয়ারের আর্কিটেক্ট হিসেবে কাজ করছে পৃথিবী বিখ্যাত হেরিম আর্কিটেক্ট। হেরিম পৃথিবীর সেরা সাতটির একটি এবং কোরিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার পাওয়ারপ্যাক হোল্ডিংস লিঃ এর চেয়ারম্যান রিক হক সিকদার প্রকল্প সংশ্লিষ্ট দেশি-বিদেশি এক্সপার্টদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এর আগে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গত ১৯ ফেব্রুয়ারি পূর্বাচলে বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ারের জন্য বরাদ্দকৃত জমিতে প্রাথমিক কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন। এসময় সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান, গণপূর্তের প্রধান আর্কিটেক্ট, চীফ ইন্জিনিয়ার এবং প্রকল্প পরিচালক।

Tags: পূর্বাচলবঙ্গবন্ধুরাজউক
Previous Post

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান

Next Post

ইউএনও’র ওপর হামলা: ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও’র ওপর হামলা: ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার

শাকিব খান ও মাহিয়া মাহির প্রথম দিনের শুটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যেমন ছিল শাকিব-মাহির প্রথম দিনের শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT