চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিনিয়াকে টিএসসি এলাকায় ফুচকা খাইয়ে অপহরণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ
A A
প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি, অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) ফুচকা খাইয়ে ও ঘোরাঘুরি করিয়ে অপহরণ করা হয়। ওই ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। 

সোমবার রাত ১টা দশ মিনিটে মিনিটে নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধারসহ অপহরণকারী লোপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ভিকটিম জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রয় করত। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সাথে টিএসসিতে থাকতো। জিনিয়ার মা গত ২ সেপ্টেম্বর (বুধবার) জিনিয়ার নিখোঁজ সংক্রান্তে শাহবাগ থানায় একটি সাধরণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডায়েরির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায় দু’জন মহিলা ভিকটিমকে ফুচকা খাওয়ায় এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে পরে তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর (সোমবার) শাহবাগ থানায় অপহরণ মামলা রুজু হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রমনা জোনাল টিম নারায়নগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধার করে।  সেসময় লোপা তালুকদারকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার লোপা তালুকদার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করে।

Tags: অপহরণ
Previous Post

সুশান্তের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন প্রাক্তন প্রেমিকা

Next Post

সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি

Next Post
সাদেক বাচ্চু শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি

প্রতিবাদে অংশ নেওয়া নারী মুখে মাইক ধরে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশ বিরোধীদলীয় নেত্রীকে ইউক্রেন সীমান্তে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT