চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসার জন্য শিগগির সিঙ্গাপুর যেতে পারেন ফারুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A

দিন কয়েকের মধ্যে অসুস্থ হয়ে দ্বিতীয় দফায় হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারেন।

স্ত্রী ফারহানা ফারুকের বরাতে এমন তথ্যই চ্যানেল আই অনলাইনকে জানালেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

অসুস্থ হয়ে গেল মাসের ১৮ তারিখে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। শরীরে জ্বর থাকায় করোনা হয়েছে বলে সন্দেহ করলে কয়েক দফা নমুনা পরীক্ষায় ফল নেগিটিভ আসে। এরপর সুস্থ হয়ে আগস্টের ২৬ তারিখে বাসায় ফেরেন তিনি। ৩১ আগস্ট আবারও অসুস্থ হয়ে পড়েন ‘সারেং বউ’ ছবির এই সারেং।

একই লক্ষণ নিয়ে আবারও একই হাসপাতালে ভর্তি করানো তাকে। অবস্থার ‍উন্নতি না দেখে শনিবার (৫ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয় ‘লাঠিয়াল’ ছবির এই অভিনেতাকে।

বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চলতি সপ্তাহেই সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান জায়েদ খান।

তিনি বলেন, ফারুক ভাই এমনিতে শারীরিকভাবে ঠিক আছেন। সুস্থ আছেন। এরআগে সঠিক ডায়াগনোসিস না করে তাকে ঔষুধ দেয়া হয়েছিলো, কিন্তু এখন সব ঠিকাছে। তবে তিনি নিয়মিত চিকিৎসা সেবা নেন সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে। মানসিক স্বস্তির জন্য তিনি সেখানে যেতে চাইছেন।

শিল্পী সমিতির এই নেতা জানান, ভাবী (ফারহানা ফারুক) আমাকে জানিয়েছেন, সিঙ্গাপুর হাসপাতাল থেকে অনুমতি পেলেই তারা সেখানে যাবেন। তারা এখন অর্ডার পেপারের জন্য অপেক্ষা করছেন। সেটা হলে এই সপ্তাহের যে কোনো দিন তারা সিঙ্গাপুর যাবেন।

Tags: চিত্রনায়ক ফারুকজায়েদ খানফারুকমিয়া ভাইলিড বিনোদনসংসদ সদস্য
Previous Post

করোনা উপসর্গ নিয়ে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু

Next Post

সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার

Next Post
বন্যহাতির মরদেহ উদ্ধার, মানুষের সমাগম ও বৃষ্টি, সীমান্তে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার

মসজিদে বিস্ফোরণের পর উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন, কারণ জানতে দ্বিতীয় দিনেও খনন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT