চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মারা গেছেন, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মত মালেকা বেগম (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাতটা ৪০ মিনিটে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

মঙ্গলবার বাদ আসর আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মালেকা বেগমের মৃত্যুতে ভোলার সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা মালেকা বেগমের দেখাশোনা করতেন। ভাতিজা মো. সেলিম আহম্মেদ লিটন এই বীরের নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ।

তিনি বলেন, ১৮ আগস্ট তার দাদি মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেদিন তাঁর দাদির হাত-পা ফুলে যায়। ওই দিনই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভোলার চিকিৎসকদের পরামর্শে সরকারি তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ২০ আগস্ট তাকে ঢাকায় নেওয়া হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Tags: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালমারা গেছেন
Previous Post

‘বিগ বস ১৪’-তে নতুন কী থাকছে?

Next Post

অবস্থার উন্নতি হওয়ায় ইউএনও ওয়াহিদা খানমকে কেবিনে নেয়ার প্রস্তুতি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবস্থার উন্নতি হওয়ায় ইউএনও ওয়াহিদা খানমকে কেবিনে নেয়ার প্রস্তুতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সারওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT