চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পা মজুমদারের সুরে এ আই রাজুর নতুন গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
এ আই রাজুর নতুন গান, বাপ্পা মজুমদার সুরে, বাংলাদেশি সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। শুরু করেছেন দেশের প্রথম রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’- তে পুরস্কার অর্জনের মাধ্যমে। শিল্পী হওয়ার বাসনায় শিখেছেন গিটার। গানের প্রাতিষ্ঠানিক তালিম নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমি এবং ওস্তাদ সঞ্জীব দে’র কাছে।

তবে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর দ্বিতীয় রানার আপ হয়ে আলোচনায় আসেন এ আই রাজু। সে থেকেই পথ চলছেন তিনি গানের ভুবনে। পছন্দমতো গান নিয়ে হাজির হন শ্রোতাদের সামনে।

সে ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে রাজুর নতুন গান ‘বিদায় বলো না’। শাহান কবন্ধের গীতিকবিতায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন গুণী শিল্পী বাপ্পা মজুমদার।

এ প্রসঙ্গে রাজু বলেন, আমি খুবই এক্সাইটেড গানটি নিয়ে। কারণ এই গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার দাদা। তিনি আমাদের প্রজন্মের কাছে দারুণ এক আবেগের নাম। তার সঙ্গে গান করতে পারাটা ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু মনে করছি। সেইসঙ্গে শাহান কবন্ধ এ দেশের সংগীতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার লেখা এই গানে কণ্ঠ দিতে পেরে আনন্দিত আমি। আশা করছি ‘বিদায় বলো না’ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের।

‘স্টুডিও এআইআর’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন রুহি আফরোজ, অর্ণব খান ও আকলিমা লিজা। এলিমেন্ট এক্সের ব্যানারে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল।

এর আগে চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে এ আই রাজুর কণ্ঠে প্রকাশ পায় ‘দূরত্ব’ শিরোনামের গান। রাজুরই লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রাজা। সেই গান বেশ সাড়া ফেলেছিলো ইউটিউবে।

Tags: গানবাপ্পা মজুমদারলিড বিনোদন
Previous Post

করোনাকালেও সেবার শীর্ষে ‘নগদ’

Next Post

ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টার ঘটনায় ‘অন্য কোনো কারণ’ দেখছে পুলিশ

Next Post
উইমেন ডেলিভারি পার্সন ও চিকিৎসকরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টার ঘটনায় 'অন্য কোনো কারণ' দেখছে পুলিশ

নাটোর পুলিশ লাইনের নির্দেশনা বোর্ড, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা উপসর্গ নিয়ে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT