চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছরে ১১ সন্তানের বাবা হয়েছিলেন বব মার্লে, প্রকৃত সংখ্যা আরও বেশি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
বব মার্লে গানের মাধ্যমে দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতের মাধ্যমে সারা বিশ্বের নজর কেড়েছিলেন বব মার্লে। চিরবিদ্রোহী এই শিল্পী মাত্র ৪০ বছর বয়সে মারা গিয়েছেন ১১ মে, ১৯৮১-তে। রেখে গিয়েছেন পরিবার ও সন্তানদের।

বব মার্লের ভক্তদের অনেকেরই জানা নেই তার সম্পর্ক ও সন্তানদের সম্পর্কে। বব মার্লের অফিশিয়াল ওয়েবসাইটে ১১ জন সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ধারণা করা হয় এই সংখ্যা আরও বেশি।

নিজের সন্তান ছাড়াও তিনি দত্তক নিয়েছিলেন স্ত্রীর অন্য সম্পর্কের দুজন সন্তানকে। স্ত্রী ছাড়াও অন্যান্য নারীদের ঘরে জন্ম নিয়েছেন বব মার্লের সন্তানেরা।

আলফারিটা অ্যান্ডারসনকে ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন বব মার্লে। তার বড় সন্তান শ্যারন জন্ম নেয় ১৯৬৪-এ। শ্যারনকে দত্তক নিয়েছিলেন বব মার্লে।

এরপর রিটা ও বব মার্লের তিন সন্তান হয়: কেডেলা (১৯৭৬), জিগি (১৯৬৮); ও স্টিফেন (১৯৭২)।

১৯৭৪ সালে রিটার গর্ভে জন্ম নেয় স্টেফানি। বব মার্লের মা অবশ্য দাবী করেছেন বব মার্লের মেয়ে না স্টেফানি। রিটার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, তার মেয়ে। যদিও রিটা ও বব মার্লের সন্তান হিসেবেই বড় হয়েছেন স্টেফানি।

বব মার্লের অন্য ছয় সন্তান রিটার গর্ভে জন্ম নেয়নি। অন্যান্য নারীদের গর্ভে জন্মেছেন তারা। তাদের মধ্যে দুজনের বয়সের ব্যবধান মাত্র তিন দিন।

বব মার্লে এর হাসিমুখের ছবি, ক্যারিবিয়ান সংগীতের কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭২ সালের ১৬ মে জন্ম নিয়েছেন রবি। তিন দিন পর বব ও জ্যানেট হান্টের ঘরে জন্ম হয় রোহানের।

বব ও জ্যানেট বোয়েনের সম্পর্ক চলাকালে ক্যারেনের জন্ম হয় ১৯৭৩ সালে। ১৯৭৫ সালে লুসি পাউন্ডারের গর্ভে জন্ম নেয় বব এর নবম সন্তান জুলিয়ান। বাবার মতো সংগীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন জুলিয়ান।

১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে আনিতা বেলনাভিসের গর্ভে জন্ম নেয় কাই-মানি। এরপর কিন্ডি ব্রেকস্পেয়ারের গর্ভে ১৯৭৮ সালের জুলাইয়ে জন্ম নেয় বব মার্লের সর্বশেষ সন্তান ড্যামিয়ান।

১৯৭৭ সাল থেকে ১৯৮১-এ মৃত্যু পর্যন্ত কিন্ডির সঙ্গে সম্পর্কে ছিলেন বব মার্লে। তবে রিটার সঙ্গে বিয়ের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন আমৃত্যু।

সন্তানদের এই অফিশিয়াল তালিকা ছাড়াও বব মার্লের আরও সন্তান আছে বলে মনে করা হয়। ভেটে ক্রিচটনের গর্ভে ১৯৮১ সালে জন্ম নেয় মাকেদা। মাকেদার জন্ম হয়েছিল বব মার্লের মৃত্যুর পর। ১৯৯২ সালের দিকে মাকেদা প্রায়ই রিটার ঘরে যেতেন এবং সম্পর্কের কিছু ভাগও পেয়েছিলেন।

এছাড়াও ইমানি নামের আরও একজনকে বব মার্লের সন্তান বলে দাবী করা হয়েছে যার জন্ম হয়েছিল ১৯৬৩ সালে চেরিল মুরের গর্ভে। এক্সপ্রেস

Tags: বব মার্লেলিড বিনোদন
Previous Post

মসজিদে বিস্ফোরণের ঘটনায় হত্যা মামলা

Next Post

শারীরিক দূরত্ব রেখে সংসদ অধিবেশন শুরু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক দূরত্ব রেখে সংসদ অধিবেশন শুরু

সুশান্তের বাবুর্চি দীপেশ গ্রেফতার, রিয়া চক্রবর্তীসহ অন্যরা আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের বাবুর্চি দীপেশ গ্রেফতার, এরপর রিয়া?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT