চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেলিং থেকে সিনেমায়: নায়ক নয়, ‘নবাব এলএলবি’র ভিলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
নবাব এলএলবি সিনেমার তিনটি চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও ভঙ্গিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

লুৎফুর রহমান খান ওরফে এল আর খান সীমান্ত ছিলেন মূলত মডেল। র‍্যাম্প শো, ফটোশুট, বিলবোর্ডের মডেলিং কিংবা ব্রান্ড এম্বাসেডর হিসেবে কাজ করেছেন। কিন্তু টার্গেট ছিল সিনেমা। দাঁতে কামড় দিয়ে পড়ে ছিলেন। কখনই নায়ক হওয়ার স্বপ্ন ছিল না তার। চেয়েছিলেন ভিলেন হতে। সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিচ্ছে। তিনি হচ্ছেন নির্মিতব্য ‘নবাব এলএলবি’ ছবির ভিলেন।

বৃ্হস্পতিবার সন্ধ্যায় ‘নবাব এলএলবি’-এর পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, এল আর খান সীমান্ত হবেন এই ছবির ভিলেন। এর আগে তিনি তার ‘সাইকো’ ছবি নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য পেয়েছেন। তাই নতুন করে আবারও ‘নবাব এলএলবি’তে নিচ্ছেন তাকে। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা মামুন বলেন, এল আর সীমান্তের চরিত্রটি এ ছবিতে অনেক গুরুত্বপূর্ণ।

ফেসবুকে পরিচালকের এমন ঘোষণার পর এল আর খান সীমান্তের কিছু ছবি রীতিমত ভাইরাল হয়ে যায়! সুঠাম দেহ, উচ্চতায় ছয় ফুট, লুক সবকিছু দেখে কেউ কেউ মনে করেছেন এল আর সীমান্ত যেন তামিল ছবির ভিলেন!

রাতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে এল আর খান সীমান্ত জানান, তিনি পুরোপুরি বাংলাদেশি। বলেন, ‘নবাব এলএলবি’ আমার চতুর্থ ছবি। এর আগে আনন্দ অশ্রু, সাইকো, ক্যাসিনো ছবিতে কাজ করেছি। এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সবগুলো ছবিতে নেগেটিভ চরিত্রে কাজ করেছি। ভিলেন হিসেবে পার্শ্ব চরিত্র থাকলেও স্ক্রিনে এলেই মনে হবে প্রধান ভিলেন।

শুরু থেকেই ভিলেন চরিত্র টানতো এল আর খান সীমান্তকে। বললেন, অনেক আগে একটা নাটকে কাজ করেছি সেখানেও নেগেটিভ চরিত্র ছিল। ছোটবেলা থেকে সিনেমা দেখলে নেগেটিভ চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। তামিল হলিউড বলিউডের ছবিগুলোতে নায়কের চেয়ে ভিলেনের এক্টিভিটিস ভালো লাগে। তাই ভিলেন হিসেবেই আমি প্রতিষ্ঠা পেতে চাই।

তিনি বলেন, চরিত্রটি যদি সঠিকভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলা যায় তবে দর্শক গ্রহণ করবে। সেটা তামিল হোক বা আমাদের ইন্ডাস্ট্রিতে। প্রয়াত রাজীব, হুমায়ূন ফরিদী সাহেবরা বাংলা ছবির ভিলেন হয়েই দাপিয়ে কাজ করেছেন। তাদের নামে অনেক ছবি চলতো। এখনো মানুষ তাদের মনে রেখেছেন। তারা নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করেছেন। আমি এটাই চাই। বড় সুযোগ পেয়েছি। সকলের সাপোর্ট পেলে কাজে লাগাতে পারবো।

মিডিয়াতে যুক্ত হওয়ার আগে ডিফেন্সে কর্মরত ছিলেন এল আর খান সীমান্ত। তবে মুক্ত স্বাধীন হওয়ার বাসনা ছিলো তার রন্ধ্রে। ৯ বছর চাকরীর পর ছেড়ে দেন। পরে কারাতে ফেডারেশন থেকে ফাইটিং শিখে তিনি ২০০৭ সালে ব্লাক বেল্ট গোল্ড মেডেল অর্জন করেন। নিজেই দেখে জেনে বুঝে বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করেছেন এল আর খান সীমান্ত। ধীরে ধীরে মিডিয়া জুড়ে স্বপ্ন তার বাড়তে থাকে।

‘নবাব এলএলবি’ ছবিতে অভিনয় করবেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, আনোয়ার প্রমুখ। সেলেব্রেটি প্রডাকশনের ব্যানারে আসন্ন শারদীয় উৎসবকে টার্গেট করে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্য মামুন।

Tags: অর্চিতা স্পর্শিয়াআনোয়ারনবাব এলএলবিমডেলিংমাহিয়া মাহিলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসিনেমাসীমান্তসুমন আনোয়ার
Previous Post

আবৃত্তি অনলাইনে ‘আবৃত্তি কথন’ ও ‘হ্যালো নিশুতি’

Next Post

বঙ্গবন্ধু হত্যা, বিচারহীনতার সংস্কৃতি ও সংবিধান লঙ্ঘণ প্রসঙ্গ

Next Post
বিচারের সংস্কৃতি ও সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যা, বিচারহীনতার সংস্কৃতি ও সংবিধান লঙ্ঘণ প্রসঙ্গ

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস টেস্টের জন্য রোগীদের পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ভারতে পরপর দুদিন আক্রান্তের বিশ্ব রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT