চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ সংযোগ ছাড়াই এলো ১ লাখ ১৩ হাজার টাকার বিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, টাঙ্গাইল
A A
বিদ্যুতের মূল্য বৃদ্ধি

ফাইল ছবি

মুসলিম উদ্দিন আহমেদ: বিদ্যুৎ সংযোগ না থাকার পরও বিভিন্ন জনের নামে বিল পাঠাচ্ছে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এমনকি সময়মতো বিল পরিশোধ না করার অভিযোগ এনে মামলাও করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ টাঙ্গাইলের সাধারণ মানুষ।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মৃত আব্দুস সবুরের স্ত্রী শ্যামলা বেগম। ২০১৪ সালে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন তিনি। রশিদ ছাড়া ৮০ হাজার টাকাও দিতে হয়েছে তাকে। গত ৬ বছরেও বিদ্যুৎ সংযোগ পাননি। কিন্তু হঠাৎ করেই তার নামে এক লাখ ১৩ হাজার ৪৫৫ টাকার বিল। এমনকি বকেয়া বিল আদায়ে শ্যামলা বেগমের বিরুদ্ধে মামলাও করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কেবল শ্যামলা বেগমই নন, এই এলাকার অনেকের বিরুদ্ধে ভৌতিক বিল আসার অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে কোন সুরাহা পাননি বলে জানান বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। টাঙ্গাইলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন প্রামাণিক জানান, এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের বাসাইলবাসীর প্রত্যাশা, হয়রানী বন্ধে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: টাঙ্গাইলবাসাইলবিদ্যুৎ বিল
Previous Post

রংপুর বিভাগের ইউএনওদের নিরাপত্তায় আনসার মোতায়েন

Next Post

ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলায় যুবলীগ নেতাসহ আটক ৪

Next Post
ঘোড়াঘাটে ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতাসহ চারজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলায় যুবলীগ নেতাসহ আটক ৪

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বের ছবি, যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ার দুঃসময়ে পাশে তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT