চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ১১শ কোটি টাকার সার কিনবে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
ধানের ক্ষেতে সার ছিটাচ্ছেন একজন কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো থেকে ৩ লাখ ৬০ হাজার টন টিএসপি ও ডিএপি সার আমদানির জন্য প্রস্তাবে অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এছাড়াও কাফকোর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা।

বুধবার জুম অ্যাপের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন টিএসপি সার আমাদিন করবে। ৪শ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৫৮৫ টাকায় মরক্কো থেকে এ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও অন্য একটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) ২ দশমিক ১০ লাখ টন ডিএপি সার ৬৯৫ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ৮১৫ টাকায় মরক্কো থেকে আমদানির অনুমোদন দেয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৮ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বেঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এসব ক্রয় প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ ১২ হাজার ২২টা। এ টাকার মধ্যে বিভিন্ন দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা নেয়া হবে।

Tags: সার
Previous Post

আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

Next Post

ভারতে পাবজিসহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ

Next Post
গেমাররা পাবজি নিষিদ্ধের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পাবজিসহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ

পিএসজির খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে উপস্থিত, করোনা পরিস্থিতির কারণে সতর্কতা অবলম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার’সহ পিএসজির তিনজনের করোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT