চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে আদালতে পুলিশের মামলার ৩ সাক্ষী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in অপরাধ
A A
জেলা জজ আদালত কক্সবাজারের বোর্ডে বাংলা লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর (অবসরপ্রাপ্ত ) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে তৃতীয় দফায় রিমান্ডের একদিন পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তোলা হয়েছে।

তদন্তকারি কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের হাজির করা হয়। এর পূর্বে জেলা সদর হাসপাতালে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

বেলা ১১ টার দিকে আদালতের খাস কামরায় ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি শুরু হয়। তিন পুলিশের মামলার তিন সাক্ষী হলেন টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে গতকাল ১ সেপ্টেম্বর ৩ দিনের রিমান্ডে নেয় তদন্তকারী সংস্থা র‌্যাব। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় এ তিন জনকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ আগস্ট তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে তাদেরকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ্। গত ২৯ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব তাদের হেফাজতে নিয়ে যান। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় তাঁদের সাত দিনের রিমান্ড শেষ হয়েছিল।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১০ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এ ৩ আসামীকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tags: আদালতমেজর সিনহা
Previous Post

পরীক্ষা দিতে বের হয়ে ভক্তদের ক্যামেরায় বন্দী সাই পল্লবী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Next Post

ম্যানসিটির সঙ্গে চুক্তিতে পৌঁছে গেছেন মেসি!

Next Post
মেসি ম্যানচেস্টার সিটির জার্সিতে, ক্যাপ্টেন হিসেবে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির সঙ্গে চুক্তিতে পৌঁছে গেছেন মেসি!

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে বইয়ের শেল্ফ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মিলিত ভ্যাকসিন কর্মসূচিতে থাকবে না যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT